SBI Green Marathon: ৫,৪৭০ দৌড়বিদের অংশগ্রহণে কলকাতায় সবুজের বার্তা

SBI Green Marathon – Season 7 সফলভাবেই হয়ে গেল। রেড রোডের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ময়দান টেন্টে আয়োজিত এই দৌড়ে উৎসাহের সঙ্গে অংশ নেন ৫,৪৭০ জন দৌড়বিদ। দৌড়বিদ, পরিবার এবং ফিটনেসপ্রেমীদের একত্রিত করে এই অনুষ্ঠান ফিটনেস, সামাজিক অংশগ্রহণ ও পরিবেশের স্থায়িত্বের চেতনাকে উদযাপন করে।

কলকাতা পর্বটি ছিল ভারতের ১৭টি শহরজুড়ে ম্যারাথনের যাত্রার একটি অংশ। আরও সবুজ, সুস্থ ও স্বাস্থ্যকর আগামী গড়ে তোলার অভিন্ন লক্ষ্যেই এই উদ্যোগ একসূত্রে গাঁথা।


অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এসবিআই কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার শ্রী আর. নটরাজন। জেনারেল ম্যানেজার ১ রাজেশ কুমার, জেনারেল ম্যানেজার ২ নবীন কুমার সিং, জেনারেল ম্যানেজার ৩ টিকম সিং গেহলট, জেনারেল ম্যানেজার ৪ মনোরঞ্জন পান্ডা, চিফ ডেভেলপমেন্ট অফিসার প্রণতি সতপথী এবং বেঙ্গল সাব এরিয়ার ডেপুটি জিওসি ব্রিগেডিয়ার জয়দীপ মুখার্জি।

কলকাতা ম্যারাথনে বিভিন্ন বয়স ও ফিটনেসের স্তরের অংশগ্রহণকারীদের জন্য ৫ কিমি, ১০ কিমি এবং ২১ কিমি—এই তিনটি বিভাগ ছিল। ২১ কিমি ও ১০ কিমি দৌড় ছিল AIMS-স্বীকৃত টাইমড রেস, অন্যদিকে ৫ কিমি বিভাগটি ছিল নন-টাইমড রান।

প্রতিযোগিতার উত্তেজনাকে আরও বাড়িয়ে পুরুষদের হাফ ম্যারাথন (২১ কিমি) বিভাগে বিজয়ী হন অনুপম মাহাতো এবং মহিলাদের বিভাগে শীর্ষস্থান অর্জন করেন শম্পা গাইন। ১০ কিমি বিভাগে পুরুষদের মধ্যে প্রথম হন হৃষিকেশ চক্রবর্তী এবং মহিলাদের বিভাগে বিজয়ী হন শর্মিলা মণ্ডল।

অনুষ্ঠানে জৈব উপাদানে তৈরি টি-শার্ট ও রোপণযোগ্য BIB থেকে শুরু করে পরিবেশবান্ধব পরিবেশন ব্যবস্থা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা—ম্যারাথনের প্রতিটি দিককে আরও পরিবেশবান্ধব করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। বর্জ্য ব্যবস্থাপনা সহযোগী Skrap অনুষ্ঠান-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাকে দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google