কলেজে ভর্তি হলেই ছাত্রীদের ৫০ হাজার টাকা!

উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বড়সড় উদ্যোগ রাজ্য সরকারের। কলেজে ভর্তি হলেই আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা পাবেন অবিবাহিত ছাত্রীরা। মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক বাধা দূর করা এবং উচ্চশিক্ষায় পড়ুয়াদের পিছিয়ে পড়ার হার কমাতেই এই বিশেষ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের নাম ‘ভগিনী নিবেদিতা প্রকল্প’। ২০২৬ সালের জুন মাসে রাজ্য বাজেটে এই আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছিল। পরে ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে।


তবে একবারে ৫০ হাজার টাকা দেওয়া হবে না। তিন বছরে তিনটি কিস্তিতে মিলবে এই আর্থিক সহায়তা। প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে একজন যোগ্য ছাত্রী পাবেন ৫০ হাজার টাকা।