Swades-এ শাহরুখ খানের নায়িকার ভূমিকায় অভিনয় করা গায়ত্রী ওবেরয়কে মনে আছে

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এ শাহরুখ খানকে ১০,০০০ কোটি টাকার নিট সম্পদের মালিক হিসেবে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে বেশ আলোচনা চলছে। তবে এর মধ্যেই আরও একটি আকর্ষণীয় বিষয় হল, শাহরুখ খানের ‘স্বদেশ’ (Swades) সিনেমার সহ-অভিনেত্রী গায়ত্রী ওবেরয়ও উঠে এসেছেন লাইমলাইটে। যাঁকে স্বদেশের পর থেকে আর তেমনভাবে সিনেমার দুনিয়ায় দেখা যায়নি। যার নিট সম্পদের পরিমাণ শাহরুখের চেয়েও অনেক বেশি। কীভাবে সেটাই সব থেকে বড় রহস্য।

গায়ত্রী ওবেরয় সিনেমা জগতে ছেড়েছিলেন পরিবারের জন্য। তিনি স্বামী, সন্তান, সংসারেই মনোনিবেশ কমতে চেয়েছিলেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করেন তিনি। এখনও সুখে সংসার করছেন। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তাই ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। এবার শাহরুখ খানের সঙ্গে এক তালিকায় তাঁর স্বামী, তবে অনেকটাই এগিয়ে। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, বিকাশ ওবেরয়ের নিট সম্পদের পরিমাণ ৪৮,১০০ কোটি টাকা এবং তিনি ভারতের ৫৯তম ধনী ব্যক্তি। গত বছরও বিকাশ ওবেরয় এই তালিকায় ছিলেন; সে সময় তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৪২,৯৬০ কোটি টাকা।


নব্বইয়ের দশকে ভিজে (VJ) হিসেবে বিনোদন জগতে গায়ত্রীর পথচলা শুরু হয়েছিল। পরের বছরই তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন এবং ‘মিস ইন্টারন্যাশনাল ২০০০’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।

২০০৪ সালে আশুতোষ গোয়াড়িকরের বিখ্যাত ‘স্বদেশ’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের বড় সুযোগ চলে আসে। তবে সেখানেই তাঁর বলিউড-স্বপ্নের ইতি ঘটে। কারণ, পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তিনি চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়ান।

এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় গায়ত্রী জানিয়েছিলেন যে, তিনি নিজের মনোযোগ কোনওভাবে ভাগ করতে চাননি; বরং তিনি তাঁর বিবাহিত জীবন ও সন্তানদের প্রতিই পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন। বিয়ের সময় গায়ত্রী ওবেরয়ের বয়স ছিল মাত্র ২৮ বছর; তখনই তিনি প্রচারের আলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বিকাশ ওবেরয় ‘ইকোনমিক টাইমস’-কে বলেছিলেন, “বিয়ের অনেক আগে থেকেই গায়ত্রীর সাথে আমার পরিচয় ছিল। আমরা কেবল বন্ধুই ছিলাম, বলা ভালো—আমাদের মধ্যে কেবল জানাশোনা ছিল। ভাগ্যক্রমে আমাদের প্রায়ই দেখা-সাক্ষাৎ হতো এবং আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে, তাঁর সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই।”

আশুতোষ গোয়ারিকর পরিচালিত ও সমালোচকদের দ্বারা সমাদৃত এই চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে নাসার (NASA) এক সফল বিজ্ঞানীকে কেন্দ্র করে। তিনি তাঁর ছোটবেলার আয়াকে খুঁজে বের করার উদ্দেশ্যে ভারতে ফিরে আসেন এবং নিজের জন্মভূমির সঙ্গে এক গভীর আত্মিক বন্ধন নতুন করে অনুভব করেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

শাহরুখ খান ও গায়ত্রী ওবেরয় ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিশোরী বল্লাল, দয়া শঙ্কর পান্ডে, রাজেশ বিবেক এবং লেখ ট্যান্ডন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google