অসময়ের Snowfall উত্তর ভারতের বিস্তির্ণ পাহাড়ি এলাকাজুড়ে, বাড়তি প্রাপ্তি ট্যুরিস্টদের

Shimla Snowfall

এই মুহূর্তে ঠিক কোথায় আছেন আপনি? প্রাক পুজো ট্যুর শুরু হয়ে গিয়েছে নিশ্চিত। তাহলে আপনি যদি উত্তর ভারতের কোনও পাহাড়ে থাকেন তাহলে আপনি লাকি কারণ অসময়ের তুষারপাতের (Snowfall) সাক্ষী হতে পারেন যে কোনও সময়। বা বলা যেতে পারে মরসুমের প্রথম তুষারপাতের সঙ্গেই সফর শেষ করতে পারেন। ইতিমধ্যেই কেদারনাথের মতো জায়গায় তুষারপাত শুরু হয়েছে। যে কারণে নিয়ন্ত্রণ করা হয়েছে কেদারনাথ যাত্রা। তবে বন্ধ হয়নি। আরও বেশ কিছু জায়গায় রয়েছে তুষারপাতের পূর্বাভাস।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির পর সপ্তাহান্তে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষ হঠাৎই প্রবল শীতের আমেজ অনুভব করছে। হিমাচল প্রদেশের কিন্নর—যা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য ও আপেল বাগানের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়—সেখানে শনিবার এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) সোমবার উঁচু পাহাড়ি এলাকাগুলোতে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টির ফলে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার ঘটনা ঘটেছে, যার জেরে ওই অঞ্চলের জাতীয় মহাসড়ক-০৫-এর কিছু অংশ যানবাহন চলাচলের জন্য বন্ধ হয়ে গিয়েছে।


আইএমডি-র তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশজুড়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এরপর ৩ অক্টোবর পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কুল্লু জেলার রোহতাং পাসের আশেপাশে হালকা তুষারপাতের খবর পাওয়া গিয়েছে; অন্যদিকে শিমলাসহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল থেকেই উপত্যকার আবহাওয়ায় পরির্তন শুরু হয়। সেই সময় সেখানে থাকা ট্যুরিস্টরা যা টের পাঢয় ভালো মতোই। এক ট্যুরিস্ট জানান, বৃহস্পতিবার আবহাওয়া বেশ ঠান্ডা ছিল এবং সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল।

শুধু হিমাচল প্রদেশ নয়, উত্তরাখণ্ডের উঁচু এলাকাগুলোতেও তুষারপাত হয়েছে। বৃষ্টি ও তুষারপাতের ফলে উত্তরাখণ্ডের দু’টি বিখ্যাত তীর্থস্থান—হেমকুন্ড সাহিব ও বদ্রীনাথ ধামে—তাপমাত্রা কমে গিয়েছে; এমনকি হেমকুন্ড সাহিবে এতটাই তুষারপাত হয়েছে যে বরফের চাদরে ঢেকে গিয়েছে এলাকা।

গত কয়েক দিনে আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা এই ঘটনাকে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ধারার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর (আইএমডি)। যেসব জেলায় ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো—দেরাদুন, তেহরি, হরিদ্বার ও পৌরি। এছাড়া হিমাচল প্রদেশ ও পশ্চিম উত্তর প্রদেশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আগামী তিন দিন দিল্লিতে বৃষ্টিপাত হতে পারে। তবে পাহাড়ে হঠাৎ তুষারপাত সমতলের ট্যুরিস্টদের জন্য বাড়তি পাওনা তো বটেই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google