তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের মধ্যরাতের উদযাপন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কালিঘাট। জন্মদিনের অনুষ্ঠানে ভিড় ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কয়েকজনের বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে কালিঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে দু’টি এফআইআর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। পুলিশের কর্মীদের উপর হামলার অভিযোগেই এই দু’টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে।