এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই আট গোলের রেকর্ড দীপিকার

রবিবার এশিয়ান গেমসে পুল ‘বি’-র উদ্বোধনী ম্যাচে ভারতীয় মহিলা হকি দল উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারিয়ে দেয়। এই ম্যাচে একাই আটটি গোল করেন দীপিকা। ম্যাচটি যে একপেশে হবে তার জানাই ছিল, যা বলে একাই আট গোল! ভারতের লাগাতার আক্রমণের সামনে উজবেকিস্তানের রক্ষণভাগ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার শুরু থেকেই ভারতের গোল-বন্যা দেখে মাঠেই দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছিল। এশিয়ান গেমসের ইতিহাসে কোনও মহিলা হকি ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন দীপিকা।

ভারতের হয়ে দীপিকা (৮, ২২, ২৫, ৩৩, ৩৬, ৩৮, ৪১ ও ৫৪ মিনিটে) গোল-উৎসবের নেতৃত্ব দেন। এছাড়া এই একপেশে লড়াইয়ে গোল পেয়েছেন লালরেমসিয়ামি (৭), ইশিকা (১১, ৪২ ও ৫৪), বলজিৎ কৌর (১২), নেহা (১৮), নবনীত কৌর (২৩ ও ৪৫), লালথান্তলুয়াঙ্গি (৪৩ ও ৫১) এবং সাক্ষী রানা (৪৩)।