ভারতীয় রাজনীতিতে জনপ্রিয় পরিবারের সদস্য এবার সুইডেনের সংসদে

মহারাষ্ট্রের শিক্ষাবিদ অশোক ভিখে পাতিলের কন্যা নীলা ভিখে পাতিল গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে স্টকহোম সিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সী নীলা জানিয়েছেন যে, তিনি শহর ও দেশের উন্নয়নে অবদান রাখার অপেক্ষায় আছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, “৩৪৯ সদস্যবিশিষ্ট সংসদের অংশ হতে পেরে ভালো লাগছে। আমি শহর ও দেশের উন্নয়নে অবদান রাখার অপেক্ষায় আছি।” নীলা এশিয়ার প্রথম সমবায়ভিত্তিক চিনি কলের প্রতিষ্ঠাতা বিঠলরাও ভিখে পাতিলের প্রপৌত্রী এবং প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাতিলের নাতনি। তিনি মহারাষ্ট্রের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিলের ভাইজি।