জাপানে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাপানের ইবারাকি প্রিফেকচারে ৫.৮ থেকে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জানা গিয়েছে, ভূমিকম্পটি জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ডে (১৯:৪৬:৩৩) আঘাত হানে। সংস্থাটি এ বিষয়ে একটি আগাম সতর্কবার্তা জারি করেছিল। রিয়েল-টাইমে ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ইএমএসসি লাস্টকোয়েক’-এর তথ্যমতে, সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ডে জাপানের কাশিওয়া শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে; এর ঠিক এক সেকেন্ড আগে, ৭টা ৪৬ মিনিট ৩২ সেকেন্ডে কাশিওয়ার ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ডে হনশু উপকূলের কাছে—সাইতামার ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোশিগায়ার ১১ কিলোমিটার উত্তর-পূর্বে—৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ২০ এপ্রিল ৭.৪ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল এবং তখন জেএমএ সুনামি সতর্কতা জারি করেছিল। উত্তর জাপানের সানরিকু উপকূলের অদূরে সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ওই শক্তিশালী ভূমিকম্পটি (প্রাথমিক মাত্রা ৭.৪) বিকেল ৪টা ৫৩ মিনিটের (জিএমটি সময় ০৭:৫৩) দিকে আঘাত হেনেছিল।