থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১১

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল অন্তত ১১ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার ভোররাতে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ভবনে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় ৩টে ১৭ মিনিট নাগাদ আগুন লাগে। যে ভবনটিতে প্রথম আগুন লাগে, সেখানে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল। প্রাথমিকভাবে ওই ভবন থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন একাধিক বাণিজ্যিক ভবনে। প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।