দিল্লিতে তিন নাবালকসহ চারজন মিলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের পর তার মৃতদেহ একটি খোলা মাঠে ফেলে দেয়; সেখানে কুকুর মৃতদেহটির কিছু অংশ খেয়েও ফেলে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণ ও হত্যার কয়েক দিন পর ১৩ সেপ্টেম্বর কিশোরীর পচাগলা মৃতদেহ উদ্ধার হলে এই ভয়ঙ্কর ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশের তথ্য মতে, মৃতদেহটি এতটাই পচে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে তার লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, ওই কিশোরী ও অভিযুক্তরা একে অপরের পরিচিত ছিল এবং অপরাধটি সংঘটিত হওয়ার সময় সে তাদের সঙ্গে একটি টেম্পোতে ছিল। অভিযোগ রয়েছে যে, কিশোরীকে যৌন নির্যাতন ও ছুরি দিয়ে আঘাত করে খুন করে তার মৃতদেহ ফেলে দেওয়ার আগে তারা সবাই মিলে ওই টেম্পোর ভেতরেই মদ্যপান করেছিল।