বিমানের মধ্যেই অ্যাজমা আক্রমণে মৃত্যু

কুয়ালালামপুর থেকে সিডনিগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে ৫৮ বছর বয়সী এক ভারতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী ‘পিপল ম্যাগাজিন’ জানিয়েছে, আট ঘণ্টার ওই যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়; তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকাকালীন তিনি হাঁপানির (অ্যাজমা) তীব্র আক্রমণের শিকার হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হৎ। নিউ সাউথ ওয়েলস পুলিশ ‘পিপল’-কে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন—এমন খবর পাওয়ার পর ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সিডনি বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। সেখানেই মৃত অবস্থায় সেই ব্যক্তিকে বের করা হয়।