নিরাপত্তাজনিত কারণে এদিনও বন্ধ দিল্লির একাধিক মেট্রো স্টেশন

ডিএমআরসি (DMRC) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বুধবার সকালে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও (ITO) এবং খান মার্কেটসহ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। যন্তর মন্তরে চলতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভের মধ্যেই এই স্টেশনগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ‘এক্স’ (X)-এ এক পোস্টে জানিয়েছে, “নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে।”