প্রবল বৃষ্টির মধ্যে মহারাষ্ট্রের রায়গড় থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। এইচপিসিএল (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার জলের তীব্র স্রোতে ভেসে যায় এবং সেগুলিকে পাতালগঙ্গা নদীতে ভাসতে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রবল বৃষ্টির কারণে প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে পড়ে, যার ফলে বন্যার জল সরাসরি ভেতরে ঢুকে পড়ে। এরপর সিলিন্ডারগুলি ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে চলে যায়। একটি সেতু থেকে স্থানীয় বাসিন্দাদের অবাক হয়ে ভাসমান সিলিন্ডারগুলোর দৃশ্য ক্যামেরাবন্দী করতে দেখা যায়।