আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গিয়েছেন বলে আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম জানিয়েছে। হোর্হে বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। লিওনেল মেসি জানিয়েছিলেন যে তাঁর পরিবার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তবে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মেসিকে আবেগপ্রবণ দেখা গিয়েছিল এবং তাঁর চোখের জলের কারণ জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, ‘‘কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্কই ছিল না। আমি বেশ কয়েকটি কঠিন দিন পার করেছি।’’ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসির শৈশবের ক্লাব ‘নিওয়েলস ওল্ড বয়েজ’ আর্জেন্টাইন সুপারস্টারের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেসি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনএ আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।