সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল

উত্তর প্রদেশের এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি টিন্ডার (Tinder) ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন এবং পরবর্তীতে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। হাইকোর্টের এক আইনজীবীর দায়ের করা অভিযোগের সূত্র ধরে উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি চক্রের বিষয়টি সামনে এসেছে; এই চক্রের সঙ্গে জড়িত ওই মহিলা বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন এবং পরে আইনি বা ফৌজদারি মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন। অভিযুক্ত ওই মহিলা নাম পল্লবী সিং রাজপুত বলে জানা গিয়েছে এবং অভিযোগ রয়েছে যে তিনি ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পুরুষদের টার্গেট করতেন। অভিযোগকারী ও ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, প্রথমে বন্ধুত্ব দিয়ে কথাবার্তা শুরু হলেও পরে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নিত এবং সাক্ষাতের সময় ওই পুরুষদের ছবি বা ভিডিও করা হতো। এরপর সেই ছবি ও ভিডিওগুলো ব্যবহার করে তাদের ব্ল্যাকমেইল করা হতো। অভিযোগকারীর দাবি, ভুক্তভোগীদের কাছ থেকে ৬ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।