আইপিএল ২০২৬ (IPL 2026) শুরুর দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। ২৮ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামীতেই বসতে চলেছে এবারের উদ্বোধনের আসর। যদিও নিরাপত্তার কারণে বন্ধ ছিল এই স্টেডিয়াম। শেষ পর্যন্ত সেই সংক্রান্ত সব সমস্যা মিটিয়ে আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরছে চিন্নাস্বামী। এখানেই উদ্বোধনের পাশাপাশি প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। আপাতত প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। বাকি সূচির জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন ঘোষণার। কারণ পশ্চিমবঙ্গ, চেন্নাই ও অসম তিন জায়গাতেই রয়েছে নির্বাচন। পাশাপাশি এই তিন জায়গাতেই আইপিএল-এর ম্যাচ হয়। সেকারণে কিছুটা দেরি হচ্ছে সূচি নির্ধারিত করতে। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচের দিন ঘোষণা হয়েছে।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
