আবার শাস্তির মুখে মোহনবাগান (Mohun Bagan)। এবার সমর্থকদের কারণে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মোহনবাগান সুপার জায়ান্টসকে বড় জরিমানা করেছে। জরিমানার কারণ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তাদের আগের ম্যাচে দর্শকদের অসদাচরণের অভিযোগ। যার ফলে ওড়িশা এফসির বিরুদ্ধে দলের পরবর্তী ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আর্থিক জরিমানা মেনে নিয়েছে, অন্যদিকে সল্টলেক স্টেডিয়ামে ৬ মার্চের খেলায় দর্শকদের উপস্থিত থাকার অনুরোধ খারিজ করা হয়েছে। যদিও সময় সঙ্গে সঙ্গে কিছুটা নমণীয় হয়েছে ফেডারেশন। শেষ পর্যন্ত ক্লাবের অনুরোধে আংশিক স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি অনুমোদন পেয়েছে।
“এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের অভিযোগে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ক্লাব দায়িত্বের সঙ্গে আরোপিত আর্থিক জরিমানা মেনে এওয়ার পরেও এআইএফএফ ৬ মার্চ ২০২৬-এর ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের হোম ম্যাচের জন্য স্টেডিয়ামটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে,” মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছে।
২৩ ফেব্রুয়ারির ম্যাচে মোহনবাগান চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে পরাজিত করে, যেখানে দর্শকদের অভব্যতার অভিযোগ ওঠে। “৬ মার্চ ২০২৬-এ আমাদের হোম ম্যাচের জন্য এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।’’
“যদিও আমরা সৎ বিশ্বাসে আর্থিক জরিমানা মেনে নিয়েছি, আমরা বিশ্বাস করি স্টেডিয়াম বন্ধ করে দেওয়া আমাদের ক্লাবের হৃদস্পন্দন, হাজার হাজার আবেগপ্রবণ, আইন মেনে চলা সমর্থকদের অন্যায্যভাবে শাস্তি দেবে,” এতে আরও বলা হয়েছে। ক্লাব জানিয়েছে যে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন “আমাদের ভক্তদের স্বার্থে” ছিল কিন্তু তা গৃহীত হয়নি। “ফুটবল ভক্তদের খেলা। তারা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য,” এতে বলা হয়েছে।
তবে রাতেই ক্লাবের তরফে ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে তাদের আংশিক স্টেডিয়ামে দর্শক থাকার অনুমতির কথা জানানো হয়।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
