Asian Games 2026 Day 2: আরও চার পদক যুক্ত হল ভারতের তালিকায়

এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026 Day 2)-এর দ্বিতীয় দিনে ভারতের পদক সংখ্যা ২ থেকে বেড়ে ৬-এ পৌঁছে গিয়েছে। এর মধ্যে শুটিং দল তিনটি এবং মিক্সড মার্শাল আর্টস দল একটি ব্রোঞ্জ পদক জিতেছে। সুচিকা তারিয়াল প্রথমদিনই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের লড়াই তাঁকে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল। ম্যাচ ড্র করেও ফাইনালে পৌঁছাতে না পারায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে এশিয়া গেমসে এই ইভেন্টের আগমনের পদক জিতে ইতিহাস গড়েন‌ তিনি। উশুতে, আরিয়ান (পুরুষদের ৫৬ কেজি বিভাগ) এবং রোশিবিনা দেবী (মহিলাদের ৬০ কেজি বিভাগ) উভয়েই ভারতের জন্য পদক নিশ্চিত করার থেকে মাত্র এক জয় দূরে রয়েছেন।

দিনের শুরুতে, ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। মহিলা দলের জন্য এটি ছিল এই আসরে দ্বিতীয় জয়, আর পুরুষ দল তাদের উদ্বোধনী ম্যাচে ইরানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।


দিনের সেরা পারফরম্যান্সটি এসেছে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে; পার্থ মানের সঙ্গে দলগত ইভেন্টে রুপো জেতার পর হিমাংশু ধিলন ও রুদ্রাঙ্কশ পাতিল ব্যক্তিগতভাবে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন। মিক্সড মার্শাল আর্টসে, সিঙ্গাপুরের ভিক্টোরিয়া তেও-র কাছে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অল্প ব্যবধানে হেরে মহিলাদের ঐতিহ্যবাহী ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুচিকা তরিয়াল।

এছাড়া সফট টেনিসে মিক্সড ডাবলস গ্রুপ ‘বি’-র ম্যাচে আধ্যা তিওয়ারি ও জয় মিনা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কম্বোডিয়ার ভিভা চাও ও চানরোসেকা খুনকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন। সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছেন শ্রীহরি নটরাজ, অন্যদিকে ঋষভ দাস রিজার্ভ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন আকাশ মণি ও গিতেশ শাহ। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন ধনুশ সুরেশ। উশুতে মহিলাদের চাংকোয়ান ফাইনালে ১৫তম স্থান অধিকার করেছেন নিমান ওয়াংসু।

মহিলাদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘বি’-তে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা। পুরুষদের দলগত ব্যাডমিন্টনের রাউন্ড অফ ১৬-তে ভারত ৩-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছে। কাবাডিতে গ্রুপ এ-র লড়াইয়ে ভারতীয় মহিলা দল বাংলাদেশকে ৪২-২১ ব্যবধানে হারিয়ে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle