গ্ৰেফতার দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার Abhishek Porel

আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল (Abhishek Porel)-কে গ্রেফতার করল পুলিশ। এক মেডিকেল ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেষপর্যন্ত পুলিশের জালে অভিষেক। ওই ছাত্রী ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানো এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ এনেছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের এসপি কুঁওয়ার ভূষণ সিং জানিয়েছেন, দমদম থানার অন্তর্গত ইমামি সিটি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

এর আগে জুন মাসে ওই তরুণী অভিযোগ করেছিলেন যে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পোরেল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং তাঁকে মারধর ও ভয় দেখানোর মতো অপরাধ করেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এই মামলায় ওই ক্রিকেটারকে গ্রেফতারের নির্দেশ দেয়।


অতীতে ভারত ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর করা পোরেল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ অনুযায়ী, ওই তরুণী জানিয়েছেন যে গত তিন বছর ধরে পোরেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু গত বছর তাঁদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় এবং এরপরই ওই ক্রিকেটার তাঁর থেকে “দূরত্ব বজায় রাখা” শুরু করেন।

তরুণীর আরও অভিযোগ, পোরেল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও এখন আর তা করতে রাজি নন।

বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার পোরেল ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করছেন। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি চারটি ইনিংসে মোট ১০৮ রান করেছিলেন।

২০২১-২২ মরসুমে বাংলার হয়ে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এবং তিনি এ পর্যন্ত ৩২টি প্রথম-শ্রেণির ও ২৩টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছেন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle