ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) হতে চলেছে এই বৈশ্বিক আসরের সর্ববৃহৎ সংস্করণ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪৮টি দল অংশ নেবে। ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ‘রাউন্ড অফ ৩২’ বা ৩২ দলের পর্ব যুক্ত হতে যাচ্ছে; যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে ১২ জুন এই বিশ্বকাপ শুরু হবে। গ্রুপ পর্বের খেলা শেষে যোগ্যতা অর্জনকারী দলগুলো খেলবে রাউন্ড অফ ৩২-তে। সেটা চলবে ২৯ জুন থেকে ৪ জুলাই। এর পর রাউন্ড অফ ১৬ হবে ৫ জুলাই থেকে ৮ জুলাই। অর পর কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো হবে ১০ থেকে ১২ জুলাই। সেমিফাইনালের ম্যাচ দুটো হবে ১৫ ও ১৬ জুলাই। তৃতীয় স্থানের জন্য ম্যাচটি হবে ১৯ জুলাই এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের ৭২টি ম্যাচ নিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো (ভারতীয় সময় অনুযায়ী):
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী):
শুক্রবার, ১২ জুন
গ্রুপ এ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ১২:৩০ – মেক্সিকো সিটি
গ্রুপ এ: দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, সকাল ৭:৩০ (IST) – জাপোপান
শনিবার, ১৩ জুন
গ্রুপ বি: কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা, রাত ১২:৩০ – টরন্টো
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, সকাল ৬:৩০ – লস এঞ্জেলেস
রবিবার, ১৪ জুন
গ্রুপ বি: কাতার বনাম সুইজারল্যান্ড, রাত ১২:৩০ – সান্তা ক্লারা
গ্রুপ সি: ব্রাজিল বনাম মরক্কো, ভোর ৩:৩০ – নিউ জার্সি
গ্রুপ সি: হাইতি বনাম স্কটল্যান্ড, সকাল ৬:৩০ – ফক্সবরো
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া বনাম তুরস্ক, সকাল ৯:৩০ – ভ্যানকুভার
গ্রুপ ই: জার্মানি বনাম কুরাকাও, রাত ১০:৩০ – হিউস্টন
সোমবার, ১৫ জুন
গ্রুপ এফ: নেদারল্যান্ডস বনাম জাপান, রাত ১:৩০ – আর্লিংটন
গ্রুপ ই: আইভরি কোস্ট বনাম ইকুয়েডর, ভোর ৪:৩০ – ফিলাডেলফিয়া
গ্রুপ এফ: সুইডেন বনাম তিউনিসিয়া, সকাল ৭:৩০ – গুয়াদালাজারা
গ্রুপ এইচ: স্পেন বনাম কেপ ভার্দে, রাত ৯:৩০ – আটলান্টা
মঙ্গলবার, ১৬ জুন
গ্রুপ জি: বেলজিয়াম বনাম মিশর, রাত ১২:৩০ – সিয়াটল
গ্রুপ এইচ: সৌদি আরব বনাম উরুগুয়ে, ভোর ৩:৩০ – মায়ামি
গ্রুপ জি: ইরান বনাম নিউজিল্যান্ড, সকাল ৬:৩০ – লস এঞ্জেলেস
বুধবার, ১৭ জুন
গ্রুপ আই: ফ্রান্স বনাম সেনেগাল, রাত ১২:৩০ – নিউ জার্সি
গ্রুপ আই: ইরাক বনাম নরওয়ে, ভোর ৩:৩০ – ফক্সবরো
গ্রুপ জে: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, সকাল ৬:৩০ – কানসাস সিটি
গ্রুপ জে: অস্ট্রিয়া বনাম জর্ডান, সকাল ৯:৩০ – সান্তা ক্লারা
গ্রুপ কে: পর্তুগাল বনাম ডিআর কঙ্গো, রাত ১০:৩০ – হিউস্টন
বৃহস্পতিবার, ১৮ জুন
গ্রুপ এল: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, রাত ১:৩০ – আর্লিংটন
গ্রুপ এল: ঘানা বনাম পানামা, ভোর ৪:৩০ – টরন্টো
গ্রুপ কে: উজবেকিস্তান বনাম কলম্বিয়া, সকাল ৭:৩০ – মেক্সিকো সিটি
গ্রুপ এ: চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ৯:৩০ – আটলান্টা
শুক্রবার, ১৯ জুন
গ্রুপ বি: সুইজারল্যান্ড বনাম বসনিয়া ও হার্জেগোভিনা, রাত ১২:৩০ – লস এঞ্জেলেস
গ্রুপ বি: কানাডা বনাম কাতার, ভোর ৩:৩০ – ভ্যাঙ্কুভার
গ্রুপ এ: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, সকাল ৬:৩০ – জাপোপান
শনিবার, ২০ জুন
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া, রাত ১২:৩০ – সিয়াটল
গ্রুপ সি: স্কটল্যান্ড বনাম মরক্কো, ভোর ৩:৩০ – ফক্সবরো
গ্রুপ সি: ব্রাজিল বনাম হাইতি, সকাল ৬:০০ – ফিলাডেলফিয়া
গ্রুপ ডি: তুরস্ক বনাম প্যারাগুয়ে, সকাল ৮:৩০ – সান্তা ক্লারা
গ্রুপ এফ: নেদারল্যান্ডস বনাম সুইডেন, রাত ১০:৩০ – হিউস্টন
রবিবার, ২১ জুন
গ্রুপ ই: জার্মানি বনাম আইভরি কোস্ট, রাত ১:৩০ – টরন্টো
গ্রুপ ই: ইকুয়েডর বনাম কুরাকাও, ভোর ৫:৩০ – কানসাস সিটি
গ্রুপ এফ: তিউনিসিয়া বনাম জাপান, সকাল ৯:৩০ – গুয়াদালাজারা
গ্রুপ এইচ: স্পেন বনাম সৌদি আরব, রাত ৯:৩০ – আটলান্টা
সোমবার, ২২ জুন
গ্রুপ জি: বেলজিয়াম বনাম ইরান, রাত ১২:৩০ – লস এঞ্জেলেস
গ্রুপ এইচ: উরুগুয়ে বনাম কেপ ভার্দে, ভোর ৩:৩০ – মায়ামি
গ্রুপ জি: নিউজিল্যান্ড বনাম মিশর, সকাল ৬:৩০ – ভ্যাঙ্কুভার
গ্রুপ জে: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, রাত ১০:৩০ – আর্লিংটন
মঙ্গলবার, ২৩ জুন
গ্রুপ আই: ফ্রান্স বনাম ইরাক, রাত ২:৩০ – ফিলাডেলফিয়া
গ্রুপ আই: নরওয়ে বনাম সেনেগাল, ভোর ৫:৩০ – টরন্টো
গ্রুপ জে: জর্ডান বনাম আলজেরিয়া, সকাল ৮:৩০ – সান্তা ক্লারা
গ্রুপ কে: পর্তুগাল বনাম উজবেকিস্তান, রাত ১০:৩০ – হিউস্টন
বুধবার, ২৪ জুন
গ্রুপ এল: ইংল্যান্ড বনাম ঘানা, রাত ১:৩০ – ফক্সবরো
গ্রুপ এল: পানামা বনাম ক্রোয়েশিয়া, ভোর ৪:৩০ – ফক্সবরো
গ্রুপ কে: কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো, সকাল ৭:৩০ – জাপোপান
বৃহস্পতিবার, ২৫ জুন
গ্রুপ বি: সুইজারল্যান্ড বনাম কানাডা, রাত ১২:৩০ – ভ্যাঙ্কুভার
গ্রুপ বি: বসনিয়া ও হার্জেগোভিনা বনাম কাতার, রাত ১২:৩০ – সিয়াটল
গ্রুপ সি: মরক্কো বনাম হাইতি, ভোর ৩:৩০ – আটলান্টা
গ্রুপ সি: স্কটল্যান্ড বনাম ব্রাজিল, ভোর ৩:৩০ – মায়ামি
গ্রুপ এ: দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া, সকাল ৬:৩০ – গুয়াদালাজারা
গ্রুপ এ: চেক প্রজাতন্ত্র বনাম মেক্সিকো, সকাল ৬:৩০ – মেক্সিকো সিটি
শুক্রবার, ২৬ জুন
গ্রুপ ই: কুরাকাও বনাম আইভরি কোস্ট, রাত ১:৩০ – ফিলাডেলফিয়া
গ্রুপ ই: ইকুয়েডর বনাম জার্মানি, রাত ১:৩০ – নিউ জার্সি
গ্রুপ এফ: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস, ভোর ৪:৩০ – কানসাস সিটি
গ্রুপ এফ: জাপান বনাম সুইডেন, ভোর ৪:৩০ – আর্লিংটন
গ্রুপ ডি: তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র, সকাল ৭:৩০ – লস এঞ্জেলেস
গ্রুপ ডি: প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া, সকাল ৭:৩০ – সান্তা ক্লারা
শনিবার, ২৭ জুন
গ্রুপ আই: নরওয়ে বনাম ফ্রান্স, রাত ১২:৩০ – ফক্সবরো
গ্রুপ আই: সেনেগাল বনাম ইরাক, রাত ১২:৩০ – টরন্টো
গ্রুপ এইচ: কেপ ভার্দে বনাম সৌদি আরব, ভোর ৫:৩০ – হিউস্টন
গ্রুপ এইচ: উরুগুয়ে বনাম স্পেন, ভোর ৫:৩০ – জাপোপান
গ্রুপ জি: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম, সকাল ৮:৩০ – ভ্যাঙ্কুভার
গ্রুপ জি: মিশর বনাম ইরান, সকাল ৮:৩০ – সিয়াটল
রবিবার, ২৮ জুন
গ্রুপ এল: পানামা বনাম ইংল্যান্ড, রাত ২:৩০ – নিউ জার্সি
গ্রুপ এল: ক্রোয়েশিয়া বনাম ঘানা, রাত ২:৩০ – ফিলাডেলফিয়া
গ্রুপ কে: কলম্বিয়া বনাম পর্তুগাল, ভোর ৫:০০ – মায়ামি
গ্রুপ কে: ডিআর কঙ্গো বনাম উজবেকিস্তান, ভোর ৫:০০ – আটলান্টা
গ্রুপ জে: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া, সকাল ৭:৩০ – কানসাস সিটি
গ্রুপ জে: জর্ডন বনাম আর্জেন্টিনা, সকাল ৭:৩০টা – আর্লিংটন
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
