জসপ্রিত বুমরা জিতে নিলেন জোড়া সম্মান বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে

জসপ্রিত বুমরাকে গার্ড অফ অনার

জাস্ট দুনিয়া ডেস্ক: জসপ্রিত বুমরা যে পলি উমরিগর পুরস্কার পাচ্ছেন তা জানাই ছিল। বেশ কিছুদিন আগেই তার ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। কিন্তু রবিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে তার সঙ্গে জুড়ে গেল আরও একটি সম্মান। তিনি জিতে নিলেন দিলীপ সরদেশাই পুরস্কার। ২০১৮-১৯ মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে বিধ্বংসী হয়ে ওঠার ফল হাতে-নাতে পেলেন জসপ্রিত বুমরা।

একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন:


কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার (পুরুষ) পেলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

বিসিসিআইয়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার (মহিলা) পেলেন আনজুম চোপড়া।

বিসিসিআইয়ের বিশেষ পুরস্কার পেলেন দিলীপ দোশী।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের জন্য দিলীপ সরদেশাই পুরস্কার পেলেন চেতেশ্বর পুজারা।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট এর জন্য দিলীপ সরদেশাই পুরস্কার পেলেন জসপ্রিত বুমরা।

সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (পুরুষ) পলি উমরিগর পুরস্কার পেলেন জসপ্রিত বুমরা।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করে (মহিলা) পুরস্কার পেলেন স্মৃতি মন্ধনা। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (মহিলা) নিয়ে পুরস্কৃত হলেন ঝুলন গোস্বামী।

সেরা অভিষেক হওয়া আন্তর্জাতিক ক্রিকেটার (পুরুষ) হলেন মায়াঙ্ক আগরওয়াল।

সেরা আন্তর্জাতিক অভিষেক হওয়া (মহিলা) পুরস্কার পেলেন শাহারিয়ার বর্মা।

রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার পেলেন শিভম দুবে।

লিমিটেড ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ পুরস্কার পেলেন নিতীশ রানা।

মাধবরাও সিন্ধিয়া পুরস্কার পেলেন সিকিমের মিলিন্দ কুমার।

বিসিসিআইয়ের সেরা ডোমেস্টিক দল হিসেবে পুরস্কৃত হল বিদর্ভ।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)