আজ মধ্য কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাগৃহে আইএফএর বিশেষ সাধারণ সভায় (IFA SGM) অনুমোদিত সকল সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সংস্থার নতুন সংবিধান গৃহীত হয়। এই নতুন সংবিধানে অনুযায়ী:-
১. একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং নূন্যতম একজন মহিলা সহ-সভাপতি সহ তিনজন সহ-সভাপতি , এক জন কোষাধ্যক্ষ, দু’জন এস ও এম রোস্টার থেকে নির্বাচিত দু’জন এস ও এম এবং স্টেট প্লেয়ার্স কাউন্সিল থেকে নির্বাচিত দু’জন প্রতিনিধি-সহ দশ জনের এক্সিকিউটিভ কাউন্সিল গঠিত হবে।
২. পনেরো জন কার্যনির্বাহী কমিটির সদস্যের মধ্যে অন্তত চারজন মহিলা হতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন মহিলা সহ-সভাপতি, একজন মহিলা SOM প্রতিনিধি এবং একজন মহিলা স্টেট প্লেয়ার্স কাউন্সিলের প্রতিনিধি থাকতে হবে।
৩. সচিব পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থাকবেন, তবে তাঁর ভোটাধিকার থাকবে না। তিনি নির্বাচিত ১৫ জন পদাধিকারীর অন্তর্ভুক্ত হবেন না।
৫. কার্যনির্বাহী কমিটির মেয়াদ চার বছর হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই মেয়াদ শুরু হবে। তবে গৃহীত প্রস্তাবে আইনসম্মত কোনও অন্তর্বর্তীকালীন তারিখ নির্দিষ্ট করা থাকলে তা প্রযোজ্য হবে।
৫. সভাপতি, সহ-সভাপতিগণ এবং কোষাধ্যক্ষ পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে সর্বোচ্চ পরপর তিনটি মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর একটি পূর্ণ চার বছরের মেয়াদব্যাপী বিরতিকাল (cooling-off period) সম্পূর্ণ না করা পর্যন্ত তাঁরা ওই পদগুলিতে পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না।
এদিনের সভায় নতুন সংবিধান গৃহীত হওয়ার পর সংস্থার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সংস্থার বার্ষিক সাধারণ সভা। ওই সভাতেই নতুন কর্মসমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিনের সভা পরিচালনা করেন আইএফএ-র চেয়ারম্যান শ্রী সুব্রত দত্ত।
(আইএফএ-এর তরফে দেওয়া এই খবর কোনও এডিট ছাড়াই এখানে তুলে দেওয়া হল)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
