শর্তসাপেক্ষেএআইএফএফ ক্লাব লাইসেন্সিং প্রিমিয়ার ১ লাইসেন্স পেল East Bengal FC, আবেদন খারিজ মোহনবাগানের

East Bengal FC

ইস্টবেঙ্গল (East Bengal FC)-সহ সাতটি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ক্লাবকে ২০২৬-২৭ মরসুমের জন্য শর্তসাপেক্ষে ‘এআইএফএফ ক্লাব লাইসেন্সিং প্রিমিয়ার ১’ লাইসেন্স দেওয়া হল। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স এফসি-সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। গত ১৭ মে অনুষ্ঠিত বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ‘ক্লাব লাইসেন্সিং কমিটি – ফার্স্ট ইনস্ট্যান্স বডি’ (CLC-FIB) এই সিদ্ধান্ত নিয়েছে।

যেসব ক্লাবকে শর্তসাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়েছে, সেগুলো হল—নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইস্ট ঙ্গল এফসি, জামশেদপুর এফসি, মুম্বা সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং পঞ্জাব এফসি।


অন্যদিকে, স্পোর্টিং ক্লাব দিল্লি, ওড়িশা এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, চেন্নাইয়িন এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ইন্টার কাশীর আবেদনগুলো খারিজ করে দেওয়া হয়েছে।

AIFF-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘যেসব ক্লাবের আবেদন খারিজ হয়ে গিয়েছে, তাদের কাছে প্রযোজ্য লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী—হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার, অথবা জাতীয় ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ ছাড় চেয়ে আবেদন করার অধিকার রয়েছে।’’

AIFF-এর ক্লাব লাইসেন্সিং ব্যবস্থাটি একটি বার্ষিক প্রক্রিয়া; এর মাধ্যমে ক্লাবগুলো প্রতিটি মরসুমে AFC এবং জাতীয় ক্লাব প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পেয়ে থাকে।

এই লাইসেন্সগুলোকে দু’টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে: ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবগুলোর জন্য ‘প্রিমিয়ার ১’ এবং ইন্ডিয়ান ফুটবল লিগ ক্লাবগুলোর জন্য ‘প্রিমিয়ার ২’। তবে আইএসএল ২০২৫-২৬-এর চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল এফসির জন্য এটা একটা বড় সুখবর।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle