International Friendly-এর প্রস্তুতি নিয়ে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে কল্যাণ চৌবে

আন্তর্জাতিক ফ্রেন্ডলি (International Friendly)-,এর প্রস্তুতি যে দারুণভাবে শুরু হয়ে গিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগেও দু’বার সাংবাদিকদের সঙ্গে আলোচনা সেরেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই প্রস্তুতি নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন এআইএফএফ সভাপতি। ভারতের মাটিতে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে তিনটে প্রদর্শনী ম্যাচ হবে। প্রতিপক্ষ পানামা, ব্রাজিল ও উরুগুয়ে।

পানামা ম্যাচটি বেঙ্গালুরুতে হলেও বাকি দুটো ম্যাচ হবে কলকাতায়। এআইএফএফ সভাপতির মতে এত বড় দল ভারতের বিরুদ্ধে কখনও খেলতে আসেনি। তিনি বলছেন, “ভারতীয় প্লেয়াররা গত ৪০ বছরে এমন র‍্যাঙ্কিংয়ের দেশের বিরুদ্ধে খেলেছে বলে মনে পড়ে না। এটি ফিফা টিয়ার ওয়ান ম্যাচ।”


“নিয়ম অনেক, অনেক বেশি পেশাদার। ম্যাচ ঘোষণার পর ব্রাজিলের প্রতিনিধিরা এসেছিলেন। তাদের কয়েকজন এখনও রয়েছেন। তাঁরা এখন মাঠের অবস্থায় খুশি। তাঁদের অধীনে মাঠ তৈরি হচ্ছে। আরও উন্নত হবে মাঠ,” যোগ করেন তিনি।

এছাড়াও তিনি জানান, টিকিট‌ বন্টন সুষ্ঠুভাবে করতে আইএফএ-এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আইএফএ সচিব, ইস্টবেঙ্গলের প্রতিনিধি, মোহনবাগান সভাপতি, মহামেডান সভাপতির সঙ্গে আলোচনাও সেরেছেন। আইএফএ-এর মাধ্যমে ময়দানের ক্লাবগুলি টিকিট পাওয়ার পাশাপাশি তিন প্রধানের টেন্ট থেকেও টিকিট বিক্রির অনুমতি চাওয়া হয়েছে।

গোলপোস্টের পিছনের দুটো ব্লকের টিকিটসহ প্রায় ১৪ হাজার টিকিট কিনতে পারবে ডিসকাউন্ট রেটে বলে জানিয়েছেন তিনি। খেলার সঙ্গে জড়িতরা আইএফএ-র মাধ্যমে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন।

এর সঙ্গে সংবাদমাধ্যমেরও যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। প্রেস বক্সের পাশাপাশি ওভিরফ্লো নিয়েও আলোচনা হয়েছে। কারণ আন্তর্জাতিক ম্যাচ কভার কমতে শুধু কলকাতা নয় পুরো দেশ থেকে সাংবাদিকরা আসবেন, এমনকি বিদেশ থেকেও সাংবাদিকরা আসবেন। ফিফা বিশ্বকাপের পদ্ধতিতেই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেওয়া হবে।

এছাড়া ডিজিটাল টিকিট করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যাতে ফ্যানদের জন্য বিষয়টা সহজ হয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle