পদত্যাগ করলেন আইএফএ (IFA) সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। আজ আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগ পত্র আইএফএ সচিবের কাছে পাঠান তিনি। যেখানে তিনি সেই ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে প্রবেশের পর থেকে আইএফএ-এর সভাপতি রূপে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন।
সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বয়েসে পৌঁছেছেন, তাতে কিছু দিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তাঁর বিশ্বাস, আগামী প্রজন্মের প্রশাসকরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন।
যদিও বর্তমানে চলা কলকাতা ফুটবল লিগ সুষ্ঠ ভাবে চলার জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন।
পদত্যাগ পত্রের শেষে তিনি জানিয়েছেন, পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি ভালোবাসা অক্ষুণ্ন থেকে যাবে। আইএফএ তাঁর কাছে পরিবারের মতো। এবং তিনি আইএফএ-এর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
