স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের মধ্যে—বিশেষ করে যারা ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান—ব্ল্যাক কফি ও গ্রিন টি (Black Coffee vs Green Tea) অত্যন্ত জনপ্রিয় দু’টি পানীয়। এগুলোর নানাবিধ স্বাস্থ্যগুণ এবং কম ক্যালোরিযুক্ত হওয়ার কারণে এগুলোর প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। উভয় পানীয়ই স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, তাই সুস্থ জীবনযাপনের রুটিনে এগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমানোর ক্ষেত্রে খাদ্যাভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের ওপর বড় ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ও কম ক্যালোরিযুক্ত ব্ল্যাক কফি ইনসুলিন সংবেদনশীলতা (insulin sensitivity) বাড়াতে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। অন্যদিকে, গ্রিন টি-তে থাকা ‘ক্যাটেচিন’ (catechins) উপাদানটি চর্বি পোড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য পরিচিত। এই দু’টি পানীয়ের সুবিধা ও অসুবিধাগুলোর বিস্তারিত তুলনা তুলে করা হল, যা আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমানোর প্রচেষ্টায় কোনটি ভালো বিকল্প হতে পারে, তা বুঝতে সাহায্য করবে।
ব্ল্যাক কফি বনাম গ্রিন টি: ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমানোর জন্য কোনটি ভালো?
ব্ল্যাক কফির উপকারিতা:
কফিতে থাকা ক্যাফেইন ডোপামিন ও নর-এপিনেফ্রিনের মাত্রা বাড়িয়ে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক সতর্কতা বাড়ায়।
ব্ল্যাক কফি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
কফির ক্যাফেইন বিপাকীয় হার (metabolic rate) বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যা ওজন কমানো বা নিয়ন্ত্রণে সহায়ক।
ক্যাফেইন শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়িয়ে শারীরিক কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করতে পারে।
কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত কফি পান টাইপ-২ ডায়াবেটিস, পারকিনসন রোগ এবং লিভারের রোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও উপোযোগী।
গ্রিন টির উপকারিতা:
গ্রিন টি-তে ক্যাটেচিন নামক এক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে অত্যন্ত কার্যকর।
গ্রিন টি বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ফ্যাট অক্সিডেশন বা চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে সহায়তা করে, যা ওজন কমানোর প্রচেষ্টায় ভূমিকা রাখতে পারে।
গ্রিন টি-তে থাকা ক্যাফেইন এবং অ্যামিনো অ্যাসিড ‘এল-থিয়ানিন’ (L-theanine) যৌথভাবে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে, মনোযোগ উন্নত করতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
এটি শরীরে স্থিতিশীল ও মসৃণভাবে শক্তির জোগান দেয়; কফি পানের পর যেমন হঠাৎ অস্থিরতা বা ক্লান্তি (jittery crash) অনুভূত হতে পারে, এক্ষেত্রে তেমনটা হয় না।
কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, গ্রিন টি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে। গ্রিন টি মোট কোলেস্টেরল ও এলডিএল (ক্ষতিকর) কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে এবং একই সঙ্গে এলডিএল কণাগুলোকে জারণ (oxidation) থেকে রক্ষা করে।
আপনি যদি এমন কোনও পানীয় চান যা সারাদিন ধরে মৃদুভাবে চর্বি পোড়াতে সাহায্য করবে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে এবং ক্যাফেইনজনিত উদ্বেগ বা রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়ার মতো সমস্যা এড়াতে সহায়তা করবো—তবে গ্রিন টি বেছে নিতে পারেন।
তবে ব্যক্তিগত পছন্দ ও শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে; তাই সর্বোত্তম স্বাস্থ্যগত সুফল পেতে সুষম খাদ্যাভ্যাসে এই দু’টি পানীয়ই অন্তর্ভুক্ত করা উপকারী হতে পারে।
তবে চিনি, দুধ, ক্রিম বা ফ্লেভারড সিরাপ যোগ করলে এই পানীয় দু’টির স্বাস্থ্যগত উপকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার জন্য এগুলি কোনও কিছু মেশানো ছাড়াই পান করা উচিত।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
