Brazil Football দলের যুবভারতীতে খেলতে নামার আগে প্রস্তুতি তুঙ্গে, সেজে উঠেছে স্টেডিয়াম

Brazil Football

বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল জাতীয় ফুটবল (Brazil Football) দল এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ৩ অক্টোবর কলকাতায় ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হতে চলেছে। ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তার মাঝেও যেখানে ফুটবল নিয়ে মানুষের আবেগ ও উন্মাদনা প্রবল, সেই দেশে এটিই হবে তাদের প্রথম সিনিয়র পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ। স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য ফুটবলের অন্যতম বিখ্যাত দলটিকে মাঠে খেলতে দেখার এক বিরল সুযোগ তৈরি হবে এর মাধ্যমে। এই মেগা ম্যাচের আয়োজক হিসেবে বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে; পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ফুটবল-পাগল এই শহর এখন পুরোপুরি প্রস্তুত।

ম্যাচের আগে দলের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার ব্রাজিল থেকে আট সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছেছে। এই প্রতিনিধি দলে নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রাক্তন সেনা কর্মকর্তারা রয়েছেন। সূত্রের তথ্য় অনুযায়ী, ব্রাজিলের নিরাপত্তা দলে বিশেষজ্ঞ এবং প্রাক্তন সেনা কর্মকর্তারা থাকবেন। দলের আগমনের অনেক আগেই বুধবারের সকালেই তাঁরা কলকাতায় পৌঁছে য়ান। খেলোয়াড় ও প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করাই তাঁদের মূল দায়িত্ব।


গত বছরের ডিসেম্বরে ভারত সফরের সময় ফুটবল সুপারস্টার লিওনেল মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়াম এসেছিলেন। তার পর সেখানে যা যা ঘটেছিল সেটা বিশ্বের কাছে ভারতের মাথা নত করে দেওয়ার জন্য় যথেষ্ট ছিল। অব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার অভিযোগের জেরে মাত্র ২৫ মিনিটের মধ্যেই তিনি স্টেডিয়াম ত্যাগ করায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটাই নিশ্চিত করতে চেয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। ব্রাজিল জাতীয় ফুটবল দল বাড়তি সতর্কতাও অবলম্বন করছে। এছাড়া, একই ভেন্যুতে ৬ অক্টোবর ভারতের আরেকটি ম্যাচ উরুগুয়ের বিপক্ষে আরও একটি ম্য়াচ রয়েছে।

দু’টি হাই-প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে স্টেডিয়ামে দ্রুতগতিতে সংস্কারকাজ সম্পন্ন হয়েছে গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে, আসনগুলোর সংস্কার ও নতুন করে নম্বর বসানো হয়েছে এবং দর্শকদের সুযোগ-সুবিধা উন্নত করা হচ্ছে। স্টেডিয়ামের রঙ নীল-সাদা থেকে কমলা-সাদা করা হয়েছে ইতিমধ্য়েই। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের তত্ত্বাবধানে এই সংস্কারকাজ হয়েছে, যাদের আওতাধীন এই সল্টলেক স্টেডিয়ামটি। ম্যাচের দিন দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো করার লক্ষ্যে গ্যালারির লবিগুলোতে খাবারের স্টল বসানো হবে; পাশাপাশি ভারী বৃষ্টি ও পরপর কয়েকটি ম্যাচের কারণে ক্ষতিগ্রস্ত মূল পিচ ও অনুশীলন মাঠের ঘাস নতুন করে লাগানোর কাজ সম্পন্ন করেছেন মাঠকর্মীরা।

স্টেডিয়ামের বাইরের অংশেরও সৌন্দর্যবর্ধন করা হয়েছে এবং এর আওতায় ল্যান্ডস্কেপিং ও নান্দনিক সাজসজ্জার কাজ চলছে। দর্শকদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অতিরিক্ত প্রবেশপথ তৈরি এবং বিদ্যমান গেটগুলো প্রশস্ত করার কাজ চলছে। শৌচাগার ও অন্যান্য জন-সুবিধার জায়গাগুলো সংস্কার করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অনুশীলন মাঠের চারপাশে নতুন বেড়া বসানো হচ্ছে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google