TATA Sons-এর চেয়ারম্যান পদকে বিদায়ে যা লিখলেন এন চন্দ্রশেখরনের, পড়ুন…

TATA Sons

এন চন্দ্রশেখরন টাটা সন্সের (TATA Sons) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী ১৮ অগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভার আগেই তিনি এই পদত্যাগের ঘোষণা করেন। এক বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, ‘‘টাটা গ্রুপে আমার পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অবদান রাখার মতো অত্যন্ত সন্তোষজনক সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। গত এক দশক ধরে টাটা সন্সের নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গভীর দায়িত্বের বিষয় ছিল।’’ চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর পুনর্নিয়োগ চাইবেন না। বিবৃতিতে আরও বলা হয়, ‘‘দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি বোর্ডকে দ্রুত পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছি।’’ পদত্যাগের ঘোষণার পরপরই টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি—যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা স্টিল ও টাটা পাওয়ার কোম্পানি—এর শেয়ারের দরপতন ঘটে। প্রশ্ন উঠছে রতন টাটার অবর্তমানে কি দ্রুত বদলে যচ্ছে টাটা গ্রুপের অন্দরের পরিবেশ!

TATA Sons থেকে পদত্যাগের বিষয়ে এন চন্দ্রশেখরনের পূর্ণাঙ্গ বিবৃতি:

টাটা গ্রুপে আমার পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অবদান রাখার মতো অত্যন্ত সন্তোষজনক সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। গত এক দশক ধরে টাটা সন্সের (Tata Sons) নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গভীর দায়িত্বের বিষয় ছিল।


টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে আমার বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট সর্বসম্মতিক্রমে আমার পরবর্তী মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত ও সুপারিশ করেছিল; টাটা সন্সের ‘নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি’ এবং বোর্ডও সেই সুপারিশ নথিভুক্ত ও অনুমোদন করেছিল। পরবর্তীতে, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি টাটা সন্সের বোর্ডে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। তবে প্রস্তাবটি গৃহীত হয়নি কারণ বোর্ডের একজন সদস্য এতে সমর্থন জানাননি; সর্বসম্মত সমর্থনের অভাবে আমি সিদ্ধান্তটি স্থগিত রাখার পথ বেছে নিই।

সেই বোর্ড বৈঠকের পর ছয় মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। টাটা সন্স একটি বিশাল প্রতিষ্ঠান এবং এখানে অনেক কৌশলগত প্রকল্প বাস্তবায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারির পরেও গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন একজন নেতার উপস্থিতি প্রয়োজন, তেমনি কর্মী, বিনিয়োগকারী, অংশীদার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কাছে নেতৃত্বের বিষয়ে স্বচ্ছতা থাকাও জরুরি।

এই পরিস্থিতিতে, আজ আমি টাটা সন্স বোর্ডকে জানিয়েছি যে, ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি আমার মেয়াদ শেষ হলে আমি আর পুনর্নিয়োগের জন্য নিজেকে প্রস্তাব না করার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করতে আমি বোর্ডকে দ্রুত পরবর্তী নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছি।

সকল অংশীজনের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

শুভেচ্ছান্তে,
চন্দ্র

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle