বাবা বীরেন্দ্র সেওয়াগের ছায়া ছেলের ব্যাটিংয়ে

বাবা বীরেন্দ্র সেওয়াগের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক যেন দেখা গেল ছেলে আর্যবীর সেওয়াগের ব্যাটে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই দুরন্ত ইনিংস খেললেন তিনি। শুক্রবার ওমানের মাসকটে গ্রুপ ‘এ’-র ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করল ভারত। আর্যবীর ও অধিনায়ক লক্ষ্য রাইচন্দানির অপরাজিত জুটির সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়তে পারেনি নেপাল।

নেপালের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আর্যবীর। মাত্র ৫২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং চারটি ছক্কা। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে বাবার ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিয়েছেন তরুণ ক্রিকেটার।


নেপাল নির্ধারিত ইনিংসে ১২৮ রানেই অলআউট হয়ে যায়। ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৯ রান।সেই লক্ষ্য পূরণ করতে কোনও সমস্যাই হয়নি ভারতীয় দলের। ১০ উইকেটের বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।