AIFF Election-এর আগে ৪০ জন ‘এসওএম’-এর তালিকা প্রকাশ

AIFF Election

ভারতীয় ফুটবলের প্রশাসনিক নির্বাচনের (AIFF Election) আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবার ফেডারেশনের পক্ষ থেকে ৪০ জন ‘Sportspersons of Outstanding Merit’ (SOM)-এর তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি মাসের শেষদিকে AIFF-এর নির্বাচন হওয়ার কথা। তার আগে এই তালিকা প্রকাশকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিচালনা আইন (National Sports Governance Act)-এর নির্দিষ্ট বিধান মেনেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। আইনের ৪(১)(ক) ধারায় বলা হয়েছে, প্রতিটি জাতীয় ক্রীড়া সংস্থার সাধারণ সভা বা জেনারেল বডিতে ‘Sportspersons of Outstanding Merit’ সদস্য থাকতে হবে।


শুধু তাই নয়, আইনের ৪(১)(খ)(i) ধারা অনুযায়ী, জাতীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতেও (Executive Committee) অন্তত দু’জন SOM সদস্য থাকা বাধ্যতামূলক।

ফলে AIFF-এর আসন্ন নির্বাচনে এই ৪০ জন ক্রীড়াবিদের তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। জাতীয় ক্রীড়া পরিচালনা আইনের নির্দেশিকা অনুযায়ী ফেডারেশনের সাংগঠনিক কাঠামোয় বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

AIFF-এর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল মহলে আগ্রহ তৈরি হয়েছে। এবার নতুন আইনি কাঠামো মেনে ফেডারেশনের প্রশাসনিক গঠন ও নির্বাচনী প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকবে ফুটবল মহলের।

AIFF-এর প্রকাশিত ৪০ জন ‘Sportspersons of Outstanding Merit’ (SOM)-এর সম্পূর্ণ তালিকায় ২০ জন পুরুষ এবং ২০ জন মহিলা প্রাক্তন ফুটবলার রয়েছেন।

পুরুষ ফুটবলার (২০ জন)

ব্রুনো কুটিনহো, আই এম বিজয়ন, ভাইচুং ভুটিয়া, সেতুমাধবন, ভিক্টর মঞ্জিলা, আবদুল মজিদ কাকরু, কে টি চাকো, ইউ শরাফ আলি, মুস্তাকে আলি, সন্তোষ কাশ্যপ, কে এ আনসন, ভূপিন্দর ঠাকুর, মহম্মদ ইউসুফ আনসারি, কে ভি ধনেশ, রমন বিজয়ন, সৈয়দ সাবির পাশা, জো পল আনচেরি, আবদুল হাকিম, ক্লাইম্যাক্স লরেন্স, কে অজয়ন

মহিলা ফুটবলার (২০ জন)

ওইনাম বেমবেম দেবী, চিত্রা গঙ্গাধরণ, এস ললিতা, মারিও রেবেলো, শ্রদ্ধাঞ্জলি সামন্তরায়, অদিতি চৌহান, এল আশালতা দেবী, শুক্লা দত্ত, বেন্টলা ডি’কথ, মিনু সোলাঙ্কি, উভেনা ফার্নান্ডেজ, পি শিবশঙ্করী, দিশা মালহোত্রা জুলকা, স্বাতী রাওয়াত, এম মেরি মার্গারেট, সুভিথা পুভাট্টা, শিবা ভি ভি, টিনা এল ভলভোজকার, কল্পনা দাস, বনিতা গাডাইলি

এই ৪০ জনের তালিকা থেকে আগামী ২৩ নভেম্বর ২০২৬ ভোটাভুটির মাধ্যমে দু’জন পুরুষ ও দু’জন মহিলা SOM-কে AIFF-এর সাধারণ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google