সুচরিতা সেন চৌধুরী: ম্যাচের মাঝেই উত্তেজনার পারদ চড়ছিল হাবাসের। তাঁর বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল কী ভয়ঙ্কর বিরক্ত দলের খেলায়। তাঁর নিজের ছেলেদের খেলায় চূড়ান্ত হতাশা বেরিয়ে আসছিল তাঁর ব্যবহারে। ম্যাচ শেষে সেটার যেন বিস্ফোর ঘটল। কখনও ক্যামেরাম্যানের দিকে তেড়ে গেলেন, আবার কখনও রেফারির দিকে। বার বার হাতের টাওয়েলটা ছুড়ে ফেললেন। মুখে সারাক্ষণই কিছু বলছিলেন। এক কথায় হতাশার বিস্ফোরণ ঘটল হাবাসের। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে আইএসএল ২০২৬-২৭ (ISL 2026-27)। কলকাতায় তার পর শুক্রবারই ছিল প্রথম ম্যাচ। ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল স্পোর্টিং ক্লাব দিল্লির। যে ম্যাচ শেষ হল ২-২ গোলে।
ম্যাচের কয়েক মিনিট পর থেকেই দৃশ্যটা পরিষ্কার হতে শুরু করেছিল। শেষ পর্যন্ত তা নিশ্চিত হয়েও গেল। দেখা গেল যেখানে শেষ করেছিল গত ৭ নভেম্বর সেখান থেকে এক পাও এগোয়নি হাবাসের লাল-হলুদ ব্রিগেড। বরং প্রথমার্ধের রীতিমতো ছন্নছাড়া ফুটবলের দ্বিতীয়ার্ধেও কোনও বদল হল না। সঙ্গে বোঝাপড়ার অভাবের সাক্ষী থাকল বৃষ্টিস্নাত দর্শকশূন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি। এর আগে পর পর হারের মুখ দেখতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ৩ নভেম্বর এএফসিতে আল সিবের কাছে হারের পর ৭ নভেম্বর চেন্নাইয়ের কাছে হারের মুখ দেখতে হয়েছিল। তার পর মাঠে ফিরল দল ঠিক ১২ দিন পর। হারের ধাক্কা কাটিয়ে এদিন কোনও রকমে ২-২ গোলে ড্র করল, তাতে কী স্বস্তি এল লাল-হলুদে?
চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন এডমুন্ড লালরিনডিকা। যেভাবে ডানহাত দিয়ে বাঁহাত চেপে ধরে রেখে ব্যাথ্যায় কুঁকড়ে যাচ্ছিলেন তাতে চোট যে গুরুতর তা নিয়ে কোনও সন্দেহই ছিল না। পরে হাবাস জানান, হাত ভেঙেছে এডমুন্ডের, আপাতত যা খবর তাতে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
তার মধ্যে প্রথমার্ধেই ১-১ হল। ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই গোলের সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। যখন হার্দিক ভাটের সেন্টার থেকে ছয় গজ বক্সের মধ্যেই বল পেয়ে গিয়েছিলেন লুকাস জেলনস্কি। কিন্তু তাঁর হেড অল্পের জন্য বাইরে যায়। সুযোগ অনেকই তৈরি হল, কিন্তু ফিনিশিং কোথায়? ৮ মিনিটে আগের মিসেরই যেন অ্যাকশন রিপ্লে দেখা গেল।শুধু বদলে গেল চরিত্রগুলো। যখন দানি রামিরেজের সেন্টার থেকে দিয়েগো জিভুলিজের হেড বাইরে গেল।
এর মধ্যেই সব থেকে সহজ সুযোগ আাটকে দিল ক্রসবার। ১৮ মিনিটে দনি রামিরেজের শট ক্রসপিস লেগে বাইরে চলে গেল। এর পরই ছিল বড় ধাক্কা। ঠিক ১০ মিনিটের মধ্যেই বক্সের মধ্যে মহম্মদ আইমেনকে ফাউল করে দিল্লিকে পেনাল্টি পাইয়ে দিলেন মহম্মদ রশিদ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কার্লোস ম্যানুয়েল। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টায় কিছুটা উদ্যম দেখা গেল ইস্টবেঙ্গলের। যার ফল গোল হজমের ১০ মিনিটের মধ্যেই সমতায় ফিরল দল। ৪০ মিনিটে দানি রামিরেজের পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এডমুন্ডের দূরপাল্লার দুরন্ত শট সোজা চলে গেল গোলে। তার আগেই অবশ্য সহজ সুযোগ বাইরে পাঠিয়েছেন রশিদ।
প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগেই অতিরিক্ত সময়ে জয় গুপ্তার শট পোস্টে লেগে না ফিরলে ব্যবধান বাড়তে পারত। এদিন নিজেদের ছন্নছাড়া ফুটবল তো ছিলই সঙ্গে বড় বাঁধা হয়ে দাঁড়াল পোস্ট আর ক্রসবার। ইস্টবেঙ্গলের জন্য পোস্ট বাধা হলেও দিল্লির জন্য শাপে বড় হল। ৬৭ মিনিটে যখন আইমেনের কর্নার থেকে রডরিগোর হেড কোনওরকমে ক্লিয়ার করেন প্রভসুখন তখন সেই বল পোস্টে ধাক্কা খেয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু ক্লিয়ারের সুযোগ না দিয়েই চলতি বল গোলে পাঠাতে এক সেকেন্ডও সময় নিলেন না আশুতোষ মেহতা। দ্বিতীয়বার এগিয়ে গেল দিল্লি।
আর তার পরই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন এডমুন্ড লালরিনডিকা। যেভাবে ডানহাত দিয়ে বাঁহাত চেপে ধরে রেখে ব্যাথ্যায় কুঁকড়ে যাচ্ছিলেন তাতে চোট যে গুরুতর তা নিয়ে কোনও সন্দেহই ছিল না। পরে জানা গেল হাত ভেঙেছে এডমুন্ডের, আপাতত যা খবর তাতে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তখনই একসঙ্গে তিনটি পরিবর্তন করলেন হাবাস। জিকসনের জায়ায় ডেভিড, লুকাসের জায়গায় লোবা ও এডমুন্ডের জায়গায় বিষ্ণুকে নামিয়ে গোলের জন্য ঝাঁপাতে চাইলেন ইস্টবেঙ্গল কোচ। তাতে লাভও হল। নেমেই গোল করে দলকে সমতায় ফেরালেন আকে লোবা। ৮৩ মিনিটে ডেভিডের পাস থেকে ছোট্ট টোকায় লোবা বল দিয়েছিলেন দানিকে। সেই বলই লোবাকে ফিরিয়ে দেন দানি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘারে নিয়েই প্রায় বসে সেই বল জালে জড়ান লোবা। ভাগ্যিস, না হলে লজ্জার শেষথাকত না গতবারের চ্যাম্পিয়নদের।
ইস্টবেঙ্গল: প্রভসুখন সিং গিল, হার্দিক ভাট, লালচুংনুঙ্গা, দিয়েগো জিভুলিচ, জয় গুপ্তা, বিপিন সিং, দানি রামিরেজ, জিকসন সিং (ডেভিড), মহম্মদ রশিদ, লুকাস জেলনস্কি (আকে লোবা), এডমুন্ড লালরিনডিকা (পিভি বিষ্ণু)
