Black Friday Sale 2026: অ্যাপেলের সব জিনিসে মিলবে ৩০০ ডলার পর্যন্ত গিফট কার্ড! কবে শুরু হচ্ছে বিশেষ অফার?

বছরের সবচেয়ে বড় কেনাকাটার মরশসুমগুলির অন্যতম ব্ল্যাক ফ্রাইডে সেল (Black Friday Sale 2026)। আর এই বিশেষ শপিং ইভেন্টকে সামনে রেখে বড়সড় ঘোষণা করল প্রযুক্তি সংস্থা অ্যাপূল। ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সংস্থার তরফে নিয়ে আসা হচ্ছে বিশেষ অ্যাপেল স্টোর ব্ল্যাক ফ্রাইডে অফার। এই অফারে iPhone, MacBook, iPad, Apple Watch থেকে শুরু করে AirPods-সহ একাধিক জনপ্রিয় অ্যাপেল ডিভাইস কেনার ক্ষেত্রে মিলবে অ্যাপেল গিফট কার্ড। সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত গিফট কার্ড পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

গত ১৯ নভেম্বর অ্যাপেল-এর তরফে এই বিশেষ অফারের কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই চার দিনের বিশেষ শপিং ইভেন্ট। অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডে থেকে সাইবার মানডে পর্যন্ত অ্যাপেল-এর এই অফারের সুবিধা নিতে পারবেন যোগ্য গ্রাহকরা।


অ্যাপেল-এর ঘোষণা অনুযায়ী, ২৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে এই বিশেষ অফার। চলবে ৩০ নভেম্বর সোমবার পর্যন্ত। অ্যাপেল স্টোর-এর অনলাইন ওয়েবসাইট, অ্যাপেল স্টোর অ্যাপ এবং নির্দিষ্ট অ্যাপেল স্টোর-এর মাধ্যমে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই অফার মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রকাশিত শর্তাবলির ভিত্তিতে জানানো হয়েছে। অন্যান্য দেশে অফারের নিয়ম, যোগ্য পণ্য এবং গিফট কার্ডের মূল্য আলাদা হতে পারে। তবে বর্তমানে অনলাইন শপিংয়ের মাধ্যমে ভারতীয়রাও জমিয়ে উপভোগ করে মার্কিন এই সেল।

কোন আইফোনে কত মূল্যের গিফট কার্ড জেনে নিন– আইফোন ১৭ই-তে গিফট কার্ডের মূল্য ৫০ ডলার। আইফোন ১৬-তে গিফট কার্ডের মূল্য ৭৫ ডলার। আইফোন ১৭-তে গিফট কার্ডের মূল্য ৭৫ ডলার এবং আইফোন এয়ারে গিফট কার্ডের মূল্য ১০০ ডলার।

এছাড়া ম্যাকবুট কেনায় থাকছে সবচেয়ে বড় অফার। ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য এবারের ব্ল্যাক ফ্রাইডে অফার বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। অ্যাপেল-এর তালিকায় ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুকপ্রো-র একাধিক মডেল রয়েছে। তার মধ্যে ম্যাকবুক এয়ার ১৩-ইঞ্চি এম৫-এর গিফট কার্ড মূল্য ২০০ ডলার। ম্যাকবুক এয়ার ১৫-ইঞ্চি এম৫-এর গিফট কার্ড মূল্য ২০০ ডলার। ম্যাকবুক প্রো ১৪-ইঞ্চি এম৫ প্রো/এম৫ ম্যাক্স-এর গিফট কার্ড মূল্য ২৫০ ডলার। ম্যাকবুক প্রো ১৬-ইঞ্চি এম৫ প্রো/এম৫ ম্যাক্স-এর গিফট কার্ড মূল্য ৩০০ ডলার। ম্যাক মিনি-এর গিফট কার্ড মূল্য ১০০ ডলার।

শিক্ষার্থী, পেশাদার এবং সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আইপ্যাড-এর ক্ষেত্রেও রয়েছে অফার। আইপ্যাড এয়ার ১১-ইঞ্চি এবং ১৩ ইঞ্চি এম৪-এর গিফট কার্ড মূল্য ১০০ ডলার। আইপ্যাড প্রো ১১-ইঞ্চি এবং ১৩ ইঞ্চি এম৫-এর গিফট কার্ড মূল্য ১২৫ ডলার।

অ্যাপেল ওয়াচ এবং এয়ারপডস-এ কী অফার থাকছে সেটাও জেনে নেওয়া যাক। স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস ইয়ারফোন কেনার পরিকল্পনা থাকলেও অ্যাপেল-এর এই অফারে রয়েছে কিছু সুবিধা। অ্যাপেল ওয়াচ এসই৩-এ গিফট কার্ড মূল্য ৫০ ডলার। অ্যাপেল ওয়াচ সিরিজ ১২-এ গিফট কার্ড মূল্য ৫০ ডলার। অ্যাপেল ওয়াচ আল্ট্রা ৪-এর গিফট কার্ড মূল্য ১০০ ডলার। এয়ারপডস ৫-এর গিফট কার্ড মূল্য ২৫ ডলার। এয়ারপডস ৫ উইথ ওয়ারলেস চার্জিং কেস-এর গিফট কার্ড মূল্য ২৫ ডলার। এয়ারপডস প্রো ৩-এর গিফট কার্ড মূল্য ৫০ ডলার। এয়ারপডস ম্যাক্স ২-এর গিফট কার্ড মূল্য ৭৫ ডলার।

শুধু iPhone, MacBook কিংবা iPad নয়, Apple-এর অন্যান্য পণ্য এবং কিছু নির্বাচিত অ্যাক্সেসরিজেও থাকছে বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে, হোমপ্যাড মিনি ২-এর গিফট কার্ড মূল্য ২৫ ডলার। হোমপড-এর গিফট কার্ড মূল্য ৫০ ডলার। বিটস পিল-এর গিফট কার্ড মূল্য ২৫ ডলার। নির্বাচিত বিটস হেডফোনের গিফট কার্ড মূল্য ৫০ থেকে ৭৫ ডলার পর্যন্ত। অ্যাপেল পেন্সিল প্রো-এর গিফট কার্ড মূল্য ২৫ ডলার। নির্বাচিত ম্যাজিক কিবোর্ডের গিফট কার্ড মূল্য ২৫ ডলার। নির্বাচিত Anker, Belkin, Mophie এবং অন্যান্য ব্র্যান্ডের অ্যাক্সেসরিজের গিফট কার্ড মূল্য ২৫ ডলার।

এই অফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যাপেল সরাসরি পণ্যের দাম কমিয়ে দিচ্ছে না। বরং নির্দিষ্ট পণ্য কেনার সঙ্গে গ্রাহকদের দেওয়া হবে অ্যাপেল গিফট কার্ড। অর্থাৎ কোনও যোগ্য ম্যাকবুক কিনলে তার সঙ্গে পাওয়া গিফট কার্ডের টাকা দিয়ে সেই ম্যাকবুকের দাম কমানো যাবে না। পরবর্তী সময়ে অ্যাপেল-এর যোগ্য পণ্য, অ্যাক্সেসরিজ, অ্যাপ, সাবস্ক্রিপশন এবং অন্যান্য পরিষেবা কেনার ক্ষেত্রে এই গিফট কার্ড ব্যবহার করা যাবে।

এছাড়াও একজন গ্রাহক প্রতি যোগ্য পণ্য বিভাগে সর্বোচ্চ দু’টি গিফট কার্ড পাওয়ার সুযোগ পাবেন। অফারটি পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপেল-এর যোগ্য বিক্রয়মাধ্যম থেকে কেনাকাটা করতে হবে।কোন কোন পণ্য এই অফারের বাইরে?

অ্যাপেল-এর সমস্ত নতুন পণ্য এই ব্ল্যাক ফ্রাইডে অফারের অন্তর্ভুক্ত নয়। কিছু নতুন মডেলকে এই প্রচার থেকে বাদ রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে আইফোন ১৮প্রো, আইফোন ১৮প্রো ম্যাক্স, আইফোন ডুয়ো এবং ম্যাকবুক নিও-সহ বেশ কয়েকটি নতুন ডিভাইস। এছাড়াও নির্বাচিত নতুন আইপ্যাড মিনি, অ্যাপেল টিভি ৪কে, আইম্যাক এবং ম্যাক স্টুডিও মডেলও অফারের বাইরে রয়েছে।

তাই কেনাকাটার আগে অ্যাফেল-এর সম্পূর্ণ শর্তাবলি দেখে নেওয়া জরুরি।

এখানে সব থেকে বড় প্রশ্ন ভারতে কি পাওয়া যাবে এই অফার?

ভারতীয় ক্রেতাদের জন্য এই অফার নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যাপেল-এর প্রকাশিত ২০২৬ সালের মার্কিন মার্কিন ব্ল্যাক ফ্রাইডে অফারের শর্তাবলি সরাসরি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারতের অ্যাপেল স্টোর-এ একই গিফট কার্ড বা একই ধরনের অফার পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google