এই জয় প্রায় নিশ্চিতই ছিল, যেভাবে শুরু থেকে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতের মহিলা ক্রিকেট দল (India Women Cricket) । অপরাজিত থেকেই এশিয়ান গেমস ২০২৬-এ ভারতকে প্রথম সোনা এনে দিল ভারতের মেয়েরা। শ্রীলঙ্কার মেয়েরা ভারতের সামনে দাঁড়াতেই পারল না। রানের পাহাড়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল প্রতিপক্ষের সব প্রতিভা। মঙ্গলবার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন হহরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট ককরে তিন উইকেটে নির্ধারিত ওভারে ২১৬ রান তুলে নেয় ভারত। যা ছিল এশিয়ান গেমস টি২০-র আসরে যে কোনও দলের সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১৪৭ রানে জিতে সোনা নিশ্চিত করেন স্মৃতি, রিচারা।
এদিন ওপেন করতে নেমে সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো শাফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা ভারতের রানকে ৯৯-এ নিয়ে যান। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন শাফালি। ২৯ বলে ৪৮ রান করে দলের অন্যতম বিশ্বস্ত ব্যাটার ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন স্মৃতি। প্রাথমিকভাবে তিন নম্বরে নেমে তাঁকে সাময়িক সাহায্য করলেও হরমনপ্রীত বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৯ রানে ফিরতে হয় তাঁক। এর পর দায়িত্ব তুলে নেন ভারতীয় মহিলা ক্রিকেট (India Women Cricket) দলের ফিনশার হিসেবে খ্যাত বাংলার মেয়ে রিচা ঘোষ।
৪৫ বলে পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রানে ফিরতে হয় স্মৃতি মন্ধনাকে। যদিও ততক্ষণে দেরশো রানের গন্ডি পেরিয়ে গিয়েছে ভারত। আর ভারতের সেই রানকেই ২০০ পার করে দেন রিচা। ২২ বলে ছ’টি বাউন্ডারি ও তিনটি ওভার বান্ডারি হাঁকয়ে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৭ রানে অপরাজিত থাকেন ভারতী ফুলমণি। ২০ ওভারে ভারত থামে ২১৬-৩-এ।
শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন সুগন্ধিকা কুমারী, কভিশা দিলহারি ও চামুডি প্রাবোদা। বোলিংয়ের মতো শ্রীলঙ্কার ব্যাটিংকেও অকেজ দেখায় ভারতীয় বোলিংয়ের সামনে। তাদের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান আসে ক্যাপ্টেন চানমারি আথাপাত্তুর ব্যাট থেকে। তিনি করেন ২৯ রান। এছাড়া ইমেশা দুলানি ৩, হাসিনি পেরেরা ০, কভিশা দিলহার ১১, হর্ষিতা সামারাবিক্রমা ০, হাসিমা করুনারত্নে ১, কৌশিনি নুথ্যাঙ্গনা ১৪, কাওয়াকাভিন্দি ২, সুগন্দিকা কুমারী ৩, মিথালি অযোধ্যা ০ রানে আউট হন। ১৫।.৪ ওভারে ৬৯ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্ম। দু’টি করে উইকেট শাফালি ভার্মা, শ্রেয়াঙ্কা পাটিল ও শ্রী চরণির।
এদিন এশিয়ান গেমস ২০২৬-এ খেলতে নেমেছিল ভারতের পুরুষ ক্রিকেট দলও। আয়োজক জাপানের বিরুদ্ধে ২০ ওভারের ম্যাচ শেষ পর্যন্ত হয় ৫ ওভারের। বৃষ্টির কারণে সঠিক সময়ে ম্যাচ শুরু করা যায়নি। যেখানেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুই দলের মধ্যে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৫ ওভারে ৩২-৪-এ থামে ভারত। যা চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সঞ্জু স্যামসন ৯, অভিষেক শর্মা ০, ঈশান কিষাণ ৩, শ্রেয়াস আইয়ার ১৬ ররানে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিল জাপান। তবে মাত্র ২ রানের জন্য পিছিয়ে পড়ে তারা। ৩০-৩-এ থামতে হয় ওভার শেষ হয়ে যাওয়ায়। ভারতের হয়ে দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
