পর পর দুই, প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও এক। প্রথমার্ধেই ডুরান্ড কাপ ২০২৬-এর ফাইনালে, তাও আবার মোহনবাগানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নিজের জাত চেনানো এডমুন্ড (Edmund) ম্যাচের শেষে মুখোমুখি হয়েছিলেন এডমুন্ড লালরিনডিকা। সেখানেই মন খুলে কথা বললেন তিনি। প্রথমার্ধের পর যদিও আর কোনও গোল হল না ম্যাচে। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ডুরান্ড কাপ ২০২৬-এর ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তাতেই বাজিমাত ইস্টবেঙ্গলের। মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ২২ বছর পর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তিন গোল করলেন এডমুন্ড। এক গোল বিপিন সিংয়ের। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন মনবীর সিং।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
