Long Weekend-এ বেড়ানোর হিরিক ভারত জুড়ে

Long Weekend

দীর্ঘ সপ্তাহান্ত (Long Weekend) আর ছুটির মেজাজে পুরো দেশ। বাঙালিদের জন্য তা একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। পুরো দেশের এই ছুটির সপ্তাহ শনিবার থেকে শুরু হওয়া প্রজাতন্ত্র দিবস পর্যন্ত হলেও বাঙালিরদের জন্য তা শুরু হচ্ছে শুক্রবার থেকে। কারণ শুক্রবার যেম‌ন ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিন তেমনই সরস্বতী পুজো। আর এই ছুটি যে বেড়ানোর আগ্রহকে তীব্র করে তুলবে তা নিয়ে কোনও সন্দেহই থাকার কথা নয়। ট্রেন, বাস, বিমান টিকিটের সঙ্গে সঙ্গে হোটেল ও রিসোর্টগুলোতে বুকিংয়ের চাহিদাও বেড়েছে। বছরের শুরুতেই দিন দু’য়েকের জন্য যদি কিছুটা সময় নিজেদের সঙ্গে কাটানো যায়, সেই লক্ষ্যেই বেরিয়ে পড়তে চায় সবাই।

ছোট ছুটির প্রতি ক্রমবর্ধমান পছন্দ দেশের অবসরকালীন ভ্রমণ বাজারকে নতুন রূপ দিচ্ছে এবং এটির চাহিদা ক্রমশ বাড়ছে। মানুষ চাইছে ব্যস্ত, গতিময় জীবন থেকে কিছুটা সময় শান্তিতে কাটাতে, যেখানে ঘোরা মূল লক্ষ্য নয়, লক্ষ্য প্রকৃতির মাঝে শরীরের, মনের বিশ্রাম। বুকিং প্ল্যাটফর্মগুলোর মতে, গোয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো একাধিক গন্তব্যের সঙ্গে সরাসরি বিমান সংযোগ রয়েছে এমন স্থানগুলোতেও এই দীর্ঘ ছুটির জন্য ভারতীয় ভ্রমণকারীদের কাছ থেকে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।


হোটেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি এবং র‍্যাডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান কে বি কাচরু পিটিআই-কে বলেছেন যে, এই দীর্ঘ ছুটিতে ট্র্যাভেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া দেখা গিয়েছে, যা ভ্রমণকারীদের আচরণে একটি সুস্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা এখন সংক্ষিপ্ত অথচ উচ্চ মানের ভ্রমণের দিকে ঝুঁকছেন। তিনি বলেন, “হোটেলগুলো সুস্থতা-কেন্দ্রিক থাকার ব্যবস্থা, বিশেষ স্থানীয় অভিজ্ঞতা এবং নমনীয় বুকিং পদ্ধতির জন্য চাহিদা দেখছে, বিশেষ করে শহুরে ভ্রমণকারীরা দীর্ঘ পরিকল্পনার ঝামেলা ছাড়াই দ্রুত সতেজ হতে চাইছেন। প্রতিষ্ঠিত অবসর কেন্দ্র এবং উদীয়মান ছোট ছোট গন্তব্যগুলোর হোটেলগুলোতে উচ্চতর বুকিং, শেষ মুহূর্তের বুকিং বৃদ্ধি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা-ভিত্তিক অফারগুলোর প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে।”

মেকমাইট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সিইও রাজেশ মাগো বলেছেন, সপ্তাহান্তের ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে এবং প্রজাতন্ত্র দিবসের বর্ধিত ছুটি ভ্রমণের একটি সুযোগ তৈরি করেছে। কাছাকাছি গন্তব্যের প্রতি একটি বিশেষ ঝোঁক দেখা যাচ্ছে, যা প্রতিটি মেট্রো শহর থেকে শীর্ষ ভ্রমণের পছন্দের তালিকায় স্পষ্ট। তবে, ভারতের মধ্যে গোয়া এখনও সবচেয়ে পছন্দের অবকাশ যাপনের গন্তব্য। আন্তর্জাতিকভাবে, সহজ ভিসা-যুক্ত দেশগুলোর প্রতি আগ্রহ বাড়ছে। একাধিক শহরের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এমন দেশগুলো চাহিদার শীর্ষে রয়েছে, যার মধ্যে থাইল্যান্ড সবার আগে এবং ভিয়েতনামও বেশ ভালো অবস্থানে রয়েছে।”

ভারতের মধ্যে উদয়পুর, জয়পুর, জিম কর্বেট, গ্যাংটক, মুসৌরি এবং কোচির মতো উপকূলীয় শহরগুলি-সহ ভারত জুড়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোর চাহিদা বেড়েছে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle