Commonwealth Games 2026-এ ভারতের সম্পূর্ণ সূচি কেমন হল জেনে নিন

বৃহস্পতিবার (২৩ জুলাই) ‘লন বলস’ ইভেন্টের মধ্যে দিয়ে ২০২৬ কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) ভারতের অভিযান শুরু হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের বার্মিংহাম গেমসে এই ইভেন্ট থেকেই দেশটি একটি সোনা ও একটি রুপো জিতেছিল। এবারের আসরে ইভেন্টের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, তাই ভারতের পদক জয়ের প্রধান সম্ভাবনা মূলত তিনটি শক্তিশালী বিভাগের ওপরই থাকছে, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন এবং বক্সিং। এই অভিযানের নেতৃত্বে থাকছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। তিনি সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামলেও এই ইভেন্টে তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী—পাকিস্তানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন আর্শাদ নাদিমের বিরুদ্ধে। অ্যাথলেটিক্সে ভারতের পদক জয়ের প্রত্যাশা রয়েছে লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর, ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিংয়ের ওপরও।

ভারোত্তোলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু সোনা জয়ের ক্ষেত্রে স্পষ্ট ফেভারিট। পাশাপাশি বিন্দিয়ারানি দেবী ও জ্ঞানেশ্বরী যাদবও পদক জয়ের লড়াইয়ে রয়েছেন। বক্সিং দলের নেতৃত্বে থাকছেন অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাইন ও বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিন লামবোরিয়া; তাদের সঙ্গে সোনা জয়ের লড়াইয়ে থাকছেন সাক্ষী চৌধুরী ও প্রীতি পাওয়ার।


এই প্রধান তিনটি বিভাগের বাইরেও জুডোতে তুলিকা মান, লন বলস দল এবং প্যারা-অ্যাথলেটিক্সে বিশ্ব-পদকজয়ী সোমান রানা ভারতের পদক জয়ের অন্যতম উজ্জ্বল সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের সম্পূর্ণ সময়সূচি:

প্রথম দিন: বৃহস্পতিবার, ২৩ জুলাই (ভারতীয় সময়)

লন বলস:

দুপুর ২:০০টা – পুরুষদের সিঙ্গেলস গ্রুপ পর্ব (প্রথম দিন)

দুপুর ২:০০টা – মহিলাদের ডবলস গ্রুপ পর্ব (প্রথম দিন)

উদ্বোধনী অনুষ্ঠান: রাত ১০:৩০টা থেকে

দ্বিতীয় দিন: শুক্রবার, ২৪ জুলাই

লন বলস: দুপুর ১:০০টা – পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের ডবলস গ্রুপ পর্ব (দ্বিতীয় দিন)

বক্সিং: বিকেল ৩:৩০টা – প্রাথমিক রাউন্ডের লড়াই (রাউন্ড ৩২ / রাউন্ড ১৬)

আর্টিস্টিক জিমন্যাস্টিকস: বিকেল ৪:৩০টা – পুরুষদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্ব

প্যারা পাওয়ারলিফটিং:

বিকেল ৫:৩০টা – পুরুষ ও মহিলাদের লাইটওয়েট ফাইনাল

রাত ১০:৩০টা – পুরুষ ও মহিলাদের হেভিওয়েট ফাইনাল

সাঁতার / প্যারা সাঁতার: রাত ১১:৩০টা – পুরুষদের এস১৩ ১০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল ও ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ফাইনাল

তৃতীয় দিন: শনিবার, ২৫ জুলাই

লন বলস: দুপুর ১:০০টা – গ্রুপ পর্বের ম্যাচ (তৃতীয় দিন)

বক্সিং: বিকেল ৩:৩০টা – প্রথম রাউন্ড / রাউন্ড ১৬

আর্টিস্টিক জিমন্যাস্টিকস: বিকেল ৪:৩০টা – মহিলাদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্ব

৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল: রাত ৯:৩০টা – ভারত (মহিলা) বনাম স্কটল্যান্ড (গ্রুপ পর্ব)

সাঁতার: রাত ১১:৩০টা – পুরুষদের এস১৪ ২০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল ও ৫০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল

চতুর্থ দিন: রবিবার, ২৬ জুলাই

লন বলস: দুপুর ১:০০টা – গ্রুপ পর্বের ম্যাচ (চতুর্থ দিন)

ভারোত্তোলন:

দুপুর ২:০০টা – পুরুষদের ৬০ কেজি ফাইনাল

সন্ধ্যা ৬:৩০টা – মহিলাদের ৪৮ কেজি ফাইনাল

রাত ১১:০০টা – পুরুষদের ৬৫ কেজি ফাইনাল

বক্সিং: বিকেল ৩:৩০ – দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

আর্টিস্টিক জিমন্যাস্টিকস:

বিকেল ৪:৩০ – পুরুষদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ফাইনাল

রাত ১০:৩০ – মহিলাদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ফাইনাল

পঞ্চম দিন: সোমবার, ২৭ জুলাই

লন বলস: দুপুর ১:০০ – গ্রুপ পর্বের পঞ্চম দিন;

রাত ৮:৩০  – সেমিফাইনাল

অ্যাথলেটিক্স ও প্যারা অ্যাথলেটিক্স:

দুপুর ২:৩০ – পুরুষদের ৪০০ মিটার হার্ডলস (রাউন্ড ১), লং জাম্প (বাছাইপর্ব), পুরুষদের ১১০ মিটার হার্ডলস (রাউন্ড ১)

রাত ১১:০০ – পুরুষদের হাই জাম্প ফাইনাল, ১১০ মিটার হার্ডলস ফাইনাল, মহিলাদের শট পুট এফ৫৭ ফাইনাল

সাঁতার: বিকেল ৩:০০ – পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই হিটস; রাত ১১:৩০ – ফাইনাল

ভারোত্তোলন:

বিকেল ৫:৩০ – মহিলাদের ৫৩ কেজি ও ৫৮ কেজি বিভাগের ফাইনাল

রাত ১২:৩০ (২৮ জুলাই) – পুরুষদের ৭৯ কেজি বিভাগের ফাইনাল

৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল: রাত ৯:৩০ – ভারত (মহিলা) বনাম নাইজেরিয়া (গ্রুপ পর্ব)

ষষ্ঠ দিন: মঙ্গলবার, ২৮ জুলাই

লন বলস:

দুপুর ১:০০ – পদক নির্ধারণী ম্যাচ (পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের পেয়ারস)

সন্ধ্যা ৭:৩০ – পুরুষদের পেয়ারস ও মহিলাদের সিঙ্গলস গ্রুপ পর্ব

অ্যাথলেটিক্স:

দুপুর ২:৩০ – পুরুষদের ৪০০ মিটার রাউন্ড ১

রাত ১১:০০ – মহিলাদের হাই জাম্প ফাইনাল, পুরুষদের ১০০ মিটার সেমিফাইনাল ও ফাইনাল

ভারোত্তোলন: সন্ধ্যা ৬:৩০ – মহিলাদের ৬৩ কেজি বিভাগের ফাইনাল; রাত ১১:০০টা – মহিলাদের ৬৯ কেজি বিভাগ – ফাইনাল

সপ্তম দিন: বুধবার, ২৯ জুলাই

লন বলস: দুপুর ১:০০টা – পুরুষদের পেয়ার্স ও মহিলাদের সিঙ্গলস – গ্রুপ পর্ব (দ্বিতীয় দিন)

ভারোত্তোলন: দুপুর ২:০০টা – মহিলাদের ৭৭ কেজি বিভাগ – ফাইনাল; সন্ধ্যা ৬:৩০টা – পুরুষদের ৯৪ কেজি বিভাগ – ফাইনাল

অ্যাথলেটিক্স:

দুপুর ২:৩০টা – পুরুষদের শট পুট – যোগ্যতা নির্ণায়ক পর্ব, পুরুষদের ২০০ মিটার – প্রথম রাউন্ড

রাত ১১:০০টা – পুরুষদের লং জাম্প – ফাইনাল, মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ – ফাইনাল

অষ্টম দিন: বৃহস্পতিবার, ৩০ জুলাই

লন বলস: দুপুর ১:০০টা – পুরুষদের পেয়ার্স ও মহিলাদের সিঙ্গলস – গ্রুপ পর্ব (তৃতীয় দিন)

ট্র্যাক সাইক্লিং: দুপুর ২:৩০টা – যোগ্যতা নির্ণায়ক পর্ব; রাত ৮:৩০টা – টিম পারস্যুট ও টিম স্প্রিন্ট – ফাইনাল

অ্যাথলেটিক্স:

দুপুর ২:৩০টা – পুরুষদের জ্যাভলিন থ্রো – যোগ্যতা নির্ণায়ক পর্ব, পুরুষদের ট্রিপল জাম্প – যোগ্যতা নির্ণায়ক পর্ব, পুরুষদের ডেকাথলন

রাত ১১:০০টা – মহিলাদের ডিসকাস থ্রো – ফাইনাল, মহিলাদের ৫০০০ মিটার – ফাইনাল, পুরুষদের শট পাট – ফাইনাল

ভারোত্তোলন: সন্ধ্যা ৬:৩০টা – মহিলাদের +৮৬ কেজি বিভাগ – ফাইনাল; রাত ১১:০০টা – পুরুষদের +১১০ কেজি বিভাগ – ফাইনাল

নবম দিন: শুক্রবার, ৩১ জুলাই

জুডো: বিকেল ৩:৩০টা – প্রাথমিক পর্ব; রাত ৮:৩০টা – ফাইনাল পর্ব

বক্সিং: বিকেল ৩:০০টা – সেমি-ফাইনাল লড়াই

অ্যাথলেটিক্স:

দুপুর ২:৩০টা – মিশ্র ৪x৪০০ মিটার রিলে – হিট

রাত ১১:০০টা – পুরুষদের জ্যাভলিন থ্রো – ফাইনাল, পুরুষদের ৪০০ মিটার হার্ডলস – ফাইনাল, পুরুষদের ২০০ মিটার – ফাইনাল

দশম দিন: শনিবার, ১ অগস্ট

লন বলস: দুপুর ১:০০টা – গ্রুপ পর্ব – পঞ্চম দিন; রাত ৯:০০টা (আইএসটি) – সেমিফাইনাল

অ্যাথলেটিকস ও প্যারা অ্যাথলেটিকস:

দুপুর ২:৩০টা – পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল, মহিলাদের ১০,০০০ মিটার রেস ওয়াক ফাইনাল, পুরুষদের ৪০০ মিটার ফাইনাল

রাত ১১:০০টা – পুরুষদের পোল ভল্ট ফাইনাল, পুরুষদের ৫০০০ মিটার ফাইনাল, মিশ্র ৪x৪০০ মিটার রিলে ফাইনাল

বক্সিং: বিকেল ৩:০০টা

রাত ৯:০০টা – সোনা নির্ধারণী ফাইনাল

ট্র্যাক সাইক্লিং: সন্ধ্যা ৭:৩০টা – ব্যক্তিগত স্প্রিন্ট ফাইনাল ও ১০ কিমি স্ক্র্যাচ রেস ফাইনাল

১১তম দিন: রবিবার, ২ অগস্ট

ট্র্যাক সাইক্লিং: দুপুর ১:৩০টা – ১০০০ মিটার টাইম ট্রায়াল ফাইনাল ও ৪০ কিমি পয়েন্টস রেস

জুডো: দুপুর ২:৩০টা – হেভিওয়েট প্রিলিমিনারি রাউন্ড; সন্ধ্যা ৭:৩০টা  – পদক নির্ধারণী ম্যাচ

সমাপনী অনুষ্ঠান: রাত ১০:৩০টা থেকে শুরু

কমনওয়েলথ গেমস ২০২৬-এর সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং

কমনওয়েলথ গেমস ২০২৬-এর সম্প্রচার সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং দূরদর্শন স্পোর্টসে দেখা যাবে। দর্শকরা ডিডি ফ্রি ডিশ-এও (DD Free Dish) এই গেমস উপভোগ করতে পারবেন। ইভেন্টটির লাইভ স্ট্রিমিং সনি লিভ (Sony LIV)-এ উপলব্ধ থাকবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle