দাপটের সঙ্গেই মহিলা এশিয়া কাপের পাইনালে পৌঁছেছিল ভারত। আর রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই শেষ করল ভারতের মেয়েরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলের হরমনপ্রীত কৌর। আর প্রথম বল থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও শাফালি ভার্মা। এই নিয়ে সবগুলো এশিয়া কাপের ফাইনাল খেলল। এদিন ভারতের সামনে ছিল অষ্টম এশিয়া কাপ জয়ের হাতছানি।আর তাতে সফল তারা। বিশ্বকাপের পর গত বারের চ্যাম্পিয়নদের ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team)।
এদিন ওপেন করতে নেমে ভারতের দুই ওপেনারের সামনে রীতিমতো অকেজ দেখায় শ্রীলঙ্কার বোলারদের। দুরন্ত ব্যাটিংয়ে রীতিমতো সমস্যায় পড়ে যায় প্রতিপক্ষের দাপুটে সব বোলাররা। কখনও শাফালি তো কখনও স্মৃতির ব্যাটে কখনও বাউন্ডারি তো কখনও ওভার বাউন্ডারি। তার পর অবশ্য কেউ সেই ছন্দ ধরে রাখতে পারেননি। না হলে এদিন ভারতের রান ২০০-র গন্ডি পেরিয়ে যেত। কিন্তু তেমনটা হল না। ভারতের ওপেনিং জুটির ব্যাটে ১২৯ রান আসার পর ভারতের ইনিংস শেষ হয় ১৮৩-৫-এ। ৩৯ বলে ৬৮ রান করে প্রথমে প্যাভেলিয়নে ফেরেন শাফালি ভার্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ন’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি দিয়ে।
এর পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে স্মৃতি মন্ধনার ব্যাটে। তিনিও ৩৯ বলে করেন ৫৯ রান। হরমনপ্রীতের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হতে হয় তাঁকে। এর পর ক্যাপ্টেন রমনপ্রীত ১৪, রিচা ঘোষ ১৭, দীপ্তি শর্মা ৫ রানে ফেরেন প্যাভেলিয়নে। ২ রানে ভারতি ফুলমনি ও ১৫ রানে গুনালান কমলিনি অপরজিত থাকেন।২০ ওভারে ১৮৩-৫-এ থামে ভারত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উিকেট নেন মিতালি অযোধ্যা, চামারি আথাপাত্তু ও চামুদি পারবোদা। দু’টি রান আউট হয়।
রানের পাহাড়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সামনে রানের বিশাল লক্ষ্যের চাপ তো ছিলই সঙ্গে শুরুতেই মাত্র ৪ রান করে ফিরে যান ওপেনার ইমিশা দুলানি। এর পর তিন নম্বরে নামা ভিশমি গুনারত্নেকে নিয়ে দলের ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন চামারি আথাপাত্তু। তাঁর ব্যাট থেকে আসে ৩৬ রান। ভিশমি করেন ২০। এছাড়া হর্ষিতা ৯, নীলাক্ষীকা ২২, কভিষা ৭, হাসনি ১, কৌশিনি ৯, সুগন্ধিকা ১, মিথালি ০ রানে ফেরেন। ভারতীয় বোলারদের সামনে ২০ ওভারে ১১১ রানেই শেষ হয়ে যাায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে চার উইকেট নেন শ্রী চরণি, তিন উিকেট নেন দীপ্তি শর্মাষ একটি করে উইকেট নেন ক্রান্তি গৌর, শাফালি ভার্মা ও প্রেমা রাওয়াত।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
