বাংলা
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেখানে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা যাবে।
মল্লিকার কিডনি কাজে লাগল না মৌমিতার। একটু কি তাড়াহুড়ো করে ফেললেন এসএসকেএম-এর ডাক্তাররা? খড়দহের মৌমিতা চক্রবর্তীর মৃত্যুর পর এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে।
অঙ্গদান করে মল্লিকা বাঁচবে , এটা বুঝেই রাজি হয়ে গেলেন বাবা। যে ছোট্ট মেয়েটাকে বাড়ির উঠোনে হেসে খেলে বড় হতে দেখেছিল পরিবার।
কন্যাশ্রী দিবসে মেয়েদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরবেলা হঠাৎই সোদপুর স্টেশনে জোর হট্টগোল। এ দিক ও দিক থেকে ধেয়ে আসছে উর্দিধারী পুলিশ। সঙ্গে বেশ কয়েক জন সাদা পোশাকের ব্যক্তি।
স্বাধীনতা দিবস পরশু দিন অর্থাৎ বুধবার। তার আগেই শহরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিল কলকাতা পুলিশ।
কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার হুমকি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শনিবার কলকাতার মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার সভা ছিল।
৮২ বছরের মাকে মার । প্রতিদিনই শুনতে পেতেন পাড়ার লোকেরা। কিন্তু কারও ব্যাক্তিগত ব্যাপারে নাক গলাতে চাইতেন না কেউই।
লোকাল ট্রেনে প্রকৃতির ছোঁয়া । বারাসত থেকে ট্রেনে উঠেই চমকে গিয়েছিলেন শর্মিলা। প্রতিদিন তো এই পথেই যাতায়াত। কিন্তু এমন দৃশ্য তো আর কখনও দেখেননি।
মঙ্গলবার ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল বরাহনগর। টবিন রোড-প্রমোদনগর রুটের অটোতে একমাত্র সন্তানকে নিয়ে উঠেছিলেন রিঙ্কি সর্দার। কিন্তু ফিরতে হল একা।
রবিবার বৃষ্টি হয়েছে সাকূল্যে ২ ঘণ্টা। খুব বেশি হলে এটা। কোথাও কোতাও দেড় ঘণ্টার মধ্যেই থেমে গিয়েছে প্রবল বৃষ্টি। তার পর চলেছে কখনও টিপটিপ, কখনও ছিটেফোটা।
বৃষ্টি-অবরোধে নাজেহাল কলকাতা ও শহরতলীর জনজীবন। সকাল থেকেই শহরতলীর বিভিন্ন রেল স্টেশনে অবরোধে নামে সাধারণ মানুষ।
কানাড়া ব্যাঙ্ক এটিএম কার্ড গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হঠাৎই উধাও হাজার হাজার টাকা। এমনটা অতীতেও ঘটেছে। তবে সেটা হয়েছিল দিল্লিতে।
প্রয়াত হলেন ঔপন্যাসিক ও গল্পকার রমাপদ চৌধুরী। রবিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।