কেন্দ্রীয় বাজেট ২০১৯: সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

কেন্দ্রীয় বাজেট ২০১৯কেন্দ্রীয় বাজেট ২০১৯

জাস্ট দুনিয়া ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০১৯, সংসদে শুক্রবার পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন সওয়া দু’ঘণ্টার বাজেট বক্তৃতা করেন তিনি।

ওই বাজেট পেশের পর তৃণমূলের প্রতিক্রিয়া তৃণমূল বলল, এটা ‘সেল ইন্ডিয়া’ বাজেট। শুধু কিছু স্বপ্ন দেখানোর বাজেট।


 

বাজেটে কী কী বললেন অর্থমন্ত্রী—

• বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। কৃষিতে বেসরকারি বিনিয়োগ, খুচরো ব্যবসায়ীদের পেনশন।

• পেট্রল-ডিজেলে ১ টাকা সেস বাড়ানো হল। ফলে দাম বাড়বে জ্বালানি তেলের।

• আয়করের ক্ষেত্রে প্যান ও আধার দুই ব্যবহার করা যাবে। তবে প্রয়োজনে যে কোনও একটিও ব্যবহার করা যাবে।

• গৃহ ঋণে বা গৃহ ঋণের সুদে অতিরিক্ত দেড় লক্ষ টাকা আয়কর ছাড়।

• ইলেকট্রিক ভেহিকলেও দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের কথা বলা হয়েছে।

• ৪০০ কোটি টাকা টার্ন ওভার পর্যন্ত ২৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স।

• সৌরশক্তি সম্পন্ন প্রোডাক্টে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা।

• ১, ২, ৫, ১০ ও ২০ টাকার নতুন কয়েন আসছে বাজারে।

• ১ লক্ষ ৬ হাজার কোটি টাকা বিলগ্নিকরণের লক্ষ্য।

• হাউজিং ফিনান্স কর্পোরেশনকে ন্যাশনাল হাউজিং বোর্ডের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে নেবে।

• পরিকাঠামো উন্নয়নে ১০০ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র।

• স্বনির্ভর প্রকল্পের প্রত্যেক মহিলা জন ধন অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা ওভারড্রাফট নিতে পারবে।

• এ ছাড়া ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্বনির্ভর প্রকল্পের মহিলারা।

• রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ৭০ হাজার কোটি টাকা সাহায্য ঘোষণা বাজেটে।

• চার বছরে চার লক্ষ কোটি টাকা ঋণ আদায় হয়েছে।

• এনআরআইদের ১৮০ দিন অপেক্ষা করতে হবে না। ভারতীয় পাসপোর্ট থাকলে এ দেশে ফিরলেই দেওয়া হবে আধার কার্ড।

• খোলা হবে চারটি নতুন দূতাবাস।

• নতুন ১৭টি পর্যটনস্থল তৈরি করবে সরকার।

• ১ কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা।

• দূরদর্শনের আওতায় একটি নতুন সরকারি টিভি চ্যানেল শুরুর প্রস্তাব৷ সেখানে নতুন ব্যবসায়ীদের জন্য খবর প্রকাশ করা হবে৷

• ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে নতুন বোর্ড৷

• বিদেশি পড়ুয়া আনতে নতুন শিক্ষানীতি-প্রকল্পের নাম স্টাডি ইন ইন্ডিয়া ৷ ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব৷

• গবেষণায় উৎসাহ দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতির আওতায় তহবিল গঠন করা হবে৷

• গান্ধীবাদের প্রচারে গান্ধীপিডিয়া চালুর উদ্যোগ৷ আগামী ২ অক্টোবরের মধ্যে শুরু হবে।

• কৃষিতে বেসরকারি বিনিয়োগে জোর।

• ৯৫ শতাংশ গ্রাম স্বচ্ছ৷ গুগুল ম্যাপে ৪৫ হাজার পাবলিক টয়লেট চিহ্নিতকরণ।

• ১ কোটি জনতা স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করেছেন।

• প্রতি গ্রামে পৌঁছবে স্বচ্ছ ভারত অভিযান৷

• প্রতি বাড়িতে পানীয় জল পৌছনোর লক্ষ্যে সরকার৷ ‘হর ঘর জল’ প্রকল্প৷ বৃষ্টির জলকে পুনরায় ব্যবহার করার উদ্যোগ।

• ৩১৪ দিনের বদলে ১১৪ দিনে সরকারি বাড়ি তৈরির লক্ষ্য। ২০২২-এর মধ্যে ১.৯৪ কোটি বাড়ি করার লক্ষ্য।

• ডাল ও দুগ্ধজাত পণ্যে জোর৷

• অসামরিক বিমান পরিবহণে বিদেশি বিনিয়োগ চাইছে সরকার৷ এর আগে এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ করতে গিয়ে ধাক্কা খেয়েছে সরকার৷ এখন সরাসরি বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ করা যায়৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

• প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ১,২৫ হাজার সড়ক আধুনিকীকরণ হবে৷ খরচ পড়বে ৮০ হাজার ২০০ কোটি টাকা৷

• বিমা ক্ষেত্রে সংস্কারের পথে সরকার৷

• প্রতি বছর শিল্পের বিশ্ব সম্মেলন করতে চায় সরকার৷ শিল্পপতি, কর্পোরেট কর্তা, বিনিয়োগকারীদের নিয়েই এই সম্মেলন হবে৷

• ২০২২ সালের মধ্যে গ্রামের প্রতিটি পরিবার বিদ্যুৎ পাবে৷ এবং রান্নার জন্য সুব্যবস্থা হবে৷

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

• ৫৯ সেকেন্ডে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান।

• সিঙ্গল ব্রান্ড খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ।

• বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ কেওয়াইসি ব্যবস্থা৷

• ৩০০ কিলোমিটার মেট্রো রেলপথ স্থাপনের লক্ষ্য সরকারের৷

• ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন ব্যবস্থা৷ যাদের লেনদেন বছরে ১.৫ কোটির মধ্যে তারাই সুবিধা পাবেন৷

• প্রধানমন্ত্রী ‘মন ধন’ যোজনা৷ এর ফলে তিন কোটি ব্যবসায়ী উপকৃত হবেন৷

• বর্তমান বাড়ি ভাড়া আইনকে সেকেলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ আইনের সংস্কার দরকার৷ সে ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

• চাঁদে পৌঁছনোর দিকে যাচ্ছে ভারত।

• রেলে বিপুল বিনিয়োগ।

• ‘এক দেশ এক গ্রিড’ বিদ্যুৎ প্রকল্প চালুর পথে সরকার৷

• গঙ্গা দিয়ে পণ্য পরিবহণ চার গুণ বেড়েছে৷

• পণ্য আমদানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গুরুত্ব৷

• তৈরি হবে হবে নতুন প্রকল্প৷

• একই ভাবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জেও জোর দিচ্ছে সরকার৷

• ভারতীয় রেলে বিপুল বিনিয়োগের পথে সরকার৷

• ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে ২০৩০ সালের মধ্যে৷

• বিমান পরিবহণে ভারত বৃহত্তম ক্ষেত্র৷ সাগরমালা প্রকল্পে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করবে৷

• ৫৫ বছর লাগল এক ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছতে৷ সেখানে ৫ বছরে ২.৭ ট্রিলিয়নের অর্থনীতি৷ এবার ৫ ট্রিলিয়নের দিকে এগোচ্ছে দেশ৷

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)